Saturday, April 11, 2026

চিকিৎসায় সাড়া মুখ্যমন্ত্রীর, হাসপাতাল থেকে কবে ছাড়া পাচ্ছেন তিনি?

Date:

Share post:

চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার বেলা ১১টায় বসবে মেডিক্যাল বোর্ড। পায়ের চোট পরীক্ষা করে দেখবেন চিকিত্‍সকরা। পা ও হাড়ের ব্যথা কতটা রয়েছে, তাও দেখা হবে। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তৃণমূল নেত্রী। ৬ সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিত্‍সা চলছে। মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে কবে ছাড়া পাচ্ছেন তা এখনও জানাননি চিকিৎসকরা।

মেডিক্যাল বোর্ডের বৈঠকের পরই পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হাসপাতাল সূত্রে খবর, যে যে সমস্যার কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন, তার বেশির ভাগই এখন নিয়ন্ত্রণে। কমেছে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট।

বৃহস্পতিবার বিকেলেই হাসপাতালের শয্যা থেকে আহত মুখ্যমন্ত্রী ভিডিওবার্তায় বলেছিলেন, দ্রুত রাজনৈতিক কাজে তিনি ফিরতে চান। দরকার পড়লে হুইল চেয়ার ব্যবহার করে তিনি কাজে ফিরবেন।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় তারাপীঠে যজ্ঞ তৃণমূলের

বৃহস্পতিবার মেডিক্যাল বোর্ডের তরফে বলা হয়, দ্রুত শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে মুখ্যমন্ত্রীর। তবে কবে হাসপাতাল থেকে তাঁকে ছাড়া হতে পারে তা এখনই বলা যাচ্ছে না। বেশ কয়েকটি পরীক্ষার কথা বলেন চিকিৎসকরা। জানান সোডিয়ামের অভাব রয়েছে শরীরে। মাথায় ব্যথাও রয়েছে মমতার।

Advt

 

Related articles

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...