Saturday, April 4, 2026

ছেলে বনির বিজেপি যোগ নিয়ে মুখ খুললেন তৃণমূলে যোগ দেওয়া মা পিয়া সেনগুপ্ত

Date:

Share post:

বঙ্গ রাজনীতিতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছে টলিউড(Tollywood)। প্রায় প্রতিদিন ঘটছে রং বদল। নির্বাচন শুরুর আগে কেউ তৃণমূল(TMC) তো আবার কেউ যোগ দিচ্ছেন বিজেপিতে(BJP)। সেই ধারা অব্যাহত রেখে বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন টলি অভিনেতা বনি সেনগুপ্ত(Boni SenGupta)। তবে বনি বিজেপিতে যোগ দিলেও কিছুদিন আগেই তার মা পিয়া সেনগুপ্ত ও প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায়(koushani Mukherjee) যোগ দিয়েছেন তৃনমূলের। কৃষ্ণনগর উত্তর থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে কৌশানিকে। এমন পরিস্থিতির মাঝে ছেলের বিজেপি যোগ নিয়ে মুখ খুললেন পিয়া সেনগুপ্ত(Piya Sengupta)।

সম্প্রতি সংবাদমাধ্যমের তরফে এ প্রসঙ্গে ইম্পা কর্তা পিয়া সেনগুপ্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এখন কলকাতায় নেই সাতদিন ধরে বাইরে শো করছি। কাল বাড়ি ফিরব তারপর কথা হবে।’ বনি প্রসঙ্গে তিনি বলেন, ‘ও কেন এই সিদ্ধান্ত নিয়েছে? কিভাবে নিয়েছে? এ নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি। সুতরাং যতক্ষণ না ওর সঙ্গে কথা হচ্ছে ততক্ষণ এই বিষয়ে কিছু বলবো না।’

আরও পড়ুন:সারদা কাণ্ডে কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রকে নোটিশ ইডি-র

উল্লেখ্য, সম্প্রতি বনি সেনগুপ্তর বিজেপি যোগ নিয়ে একটি গল্প শোনা গিয়েছিল। যদিও সে প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বনি জানিয়ে দিয়েছিলেন তারা রাজনীতিতে নামার কোনরকম সম্ভাবনা নেই। তবে সিদ্ধান্ত বদল করতে বেশি সময় নেননি বনি। বুধবার দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা নিয়ে পদ্ম শিবিরে নাম লেখান তিনি। সেই সময় তার সঙ্গে ছিলেন তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়ও।

Advt

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...