Sunday, April 5, 2026

“আমি বাইরে রোগা ভিতরে দারোগা, দলছুটরা কান ধরে ফিরবে!” বিস্ফোরক কাঞ্চন

Date:

Share post:

হুগলির (Hooghly) উত্তরপাড়া (Uttarpara) কেন্দ্রটি ট্রাডিশনাল ভাবে “মমতাপন্থী” বলেই পরিচিত। এ রাজ্যে বামেরা যখন মধ্য গগণের সূর্য ছিল, তখনও টিম টিম করে জ্বলতে থাকা উত্তরপাড়া বিভিন্ন নির্বাচনে দিদির পক্ষেই রায় দিয়েছে। শেষ ২০১৬ বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে ঘাসফুল প্রতীকে জয়ী হয়েছিলেন সাংবাদিক প্রবীর ঘোষাল (Prabir Ghosal)। এবার তিনি জার্সি বদলে গেরুয়া শিবিরে। এই কেন্দ্রেই প্রার্থী হতে পেতেন বিজেপির (BJP)। অন্যদিকে, উত্তরপাড়া থেকে এবার জনপ্রিয় অভিনেতা (Actor) কাঞ্চন মল্লিককে (Kanchan Mallick) তৃণমূলের (TMC) প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর নাম ঘোষণার পর থেকেই এলাকা চষে বেড়াচ্ছেন কাঞ্চন। বাড়ি বাড়ি গিয়ে প্রচার থেকে শুরু করে জনসভা, কর্মিসভা সবই করছেন টলি অভিনেতা।

তবে সেলিব্রিটি নয়, একেবারে দক্ষ রাজনীতিবিদের মতো ক্ষুরধার বক্তব্য রাখছেন কাঞ্চন মল্লিক। যেখানেই যাচ্ছেন, সেখানেই কাঞ্চনের সাফ কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশেই হুগলির উত্তরপাড়া (Uttarpara) কেন্দ্রে তিনি লড়তে এসেছেন। এরপরই বলেন, “আমি বাইরে রোগা, ভিতরে দারোগা। মরব, একবার মরব। যদি কেউ মারে এখানে মেরে দেখাক।” নিজেকে নেতা মনে করেন না বলেই কাঞ্চন। তাঁর মতে, তিনি একজন কর্মী মাত্র। জানান, থিয়েটার, সিনেমা কিংবা সিরিয়ালের জগতে তাঁকে যাঁরা চেনেন, তাঁরা জানেন, কাঞ্চন মল্লিক নিজেকে চলচ্চিত্র শিল্পের কর্মী হিসেবেই মনে করেন। সেলিব্রিটি হিসেবে নয়।

তবে দলছুটদের নিয়ে কোনও আপস করতে রাজি নন কাঞ্চন। নাম না করলেও উত্তরপাড়ার বিদায়ী বিধায়ক প্রবীর ঘোষাল-সহ দলছুটদের প্রসঙ্গ তুলে কাঞ্চনের বিস্ফোরক মন্তব্য, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ যিনি মাথা উঁচু করে বাঁচতে পারেন, আবার মাথা নিচু করে শিখতে পারেন। যাঁরা মাথা নিচু করে শিখতে পারেননি তারাই দল থেকে বেরিয়ে গিয়েছেন বলে মনে করেন কাঞ্চন। তাঁর মতে, যাঁরা বেরিয়ে গিয়েছেন বা দলছুট তাঁরা কান ধরে ফিরে আসতে চাইবেন। ২ তারিখের পর মিলিয়ে নেবেন।”

আরও পড়ুন- ‘বিজেপিকে একটিও ভোট নয়’, নন্দীগ্রামে রাকেশ টিকাইতের হুঙ্কার ‘খেলা হবে’

Advt

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...