Saturday, April 4, 2026

স্রেফ অনুমানে ভর করেই টালিগঞ্জে বাবুল ? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

একটি ‘কথার কথা’-কে গুরুত্ব দিয়ে এবং সম্ভবত কিছু অনুমান করেই টালিগঞ্জ কেন্দ্রে বাবুল সুপ্রিয়কে লড়তে পাঠালো বিজেপি৷

প্রার্থী তালিকা প্রকাশের সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) খানিকটা মজা করেই বলেছিলেন একটি লাইন৷ টালিগঞ্জ (Tollygunj) আসনে দলীয় প্রার্থী অরূপ বিশ্বাসের নাম ঘোষণার পরক্ষণেই মমতা বলেছিলেন, ” এখানে আমি দাঁড়াবো”৷ গুঞ্জন শুরু হয় তখন থেকেই৷ তাহলে কি নন্দীগ্রামের পাশাপাশি টালিগঞ্জ কেন্দ্র থেকেও ভোটে লড়বেন ?

প্রসঙ্গটি ওখানেই শেষ হয়ে যায়৷ এ নিয়ে আর কোনও আলোচনাই হয়নি রাজনৈতিক মহলে৷ তবে বিরোধী শিবির বলতে থাকে, টালিগঞ্জের ঘোষিত তৃণমূল প্রার্থী এখনও পথে নামেননি কেন ? দেওয়াল লিখনেই বা পিছিয়ে আছে কেন ? এসব চর্চার কারন একটাই, বিরোধীদের একাংশের এখনও স্থির বিশ্বাস, টালিগঞ্জে তৃণমূলের টিকিটে অরূপ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ই লড়বেন৷

সেই অনুমানের ভিত্তিতেই বিজেপি চমক দিয়ে টালিগঞ্জে হেভিওয়েট প্রার্থী, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়’র (Babul Supriyo) নাম ঘোষণা করে দিয়েছে৷ রাজনৈতিক মহলের ধারনা, তৃণমূল- সুপ্রিমোর ওই ‘কথার কথা’
ঘটনাচক্রে যদি বাস্তবে পরিনত হয়, তাহলে তুলনায় যাতে ‘কঠিন’ লড়াইয়ে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে, সেই পথেই হেঁটেছে বিজেপি৷

আরও পড়ুন:তালিকা ঘোষণার পরেই চরম বিড়ম্বনায় বিজেপি, প্রার্থী হতে চান না রন্তিদেব

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দ্র থেকেই লড়ছেন৷ ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী ৷

Advt

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...