Wednesday, June 24, 2026

অপছন্দের প্রার্থী, ক্ষোভে পার্টি অফিস ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি জেলা সভাপতি

Date:

Share post:

যেমনটি মনে করা হচ্ছিল, ঠিক তেমনটাই ঘটল। আজ, রবিবার দিল্লি থেকে আরও দু’দফায় প্রার্থী তালিকা (Candidate List) ঘোষণা হতেই বিজেপির (BJP) দলের অন্দরের বিদ্রোহ রাস্তায় নেমে এলো। প্রার্থী পদ নিয়ে রাজ্যজুড়ে তুমুল দ্বন্দ্ব শুরু হয়েছে নব্য-আদি বিজেপির মধ্যে।

অন্যান্য জায়গার মতো আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় বিজেপির প্রার্থী নিয়ে ইতিমধ্যেই তুমুল ক্ষোভ তৈরি হয়েছে। আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা জানিয়েছেন, তাঁর সঙ্গে আলোচনা না করে, অনুমতি না নিয়েই আলিপুরদুয়ার ও কালচিনি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঠিক করেছে দল।

দু’দিন আগে বিজেপিতে যোগ দেওয়া বিশাল লামাকে কালচিনি বিধানসভার প্রার্থী করা হয়েছে বলেও ক্ষোভপ্রকাশ করেছেন গঙ্গাপ্রসাদ শর্মা। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে তিনি চেনেন না বলেও জানিয়েছেন।

আরও পড়ুন:স্রেফ অনুমানে ভর করেই টালিগঞ্জে বাবুল ? জল্পনা তুঙ্গে

প্রার্থী ঘোষণার পর জেলার কার্যালয় ছেড়ে বেরিয়ে যান বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। তাঁর অনুগামীরাও ক্ষোভে ফেটে পড়েন। দল ছাড়াও হুমকি দেন। প্রয়োজনে নির্দল ও গোঁজ প্রার্থী দাঁড় করানো হবে বলে শীর্ষ নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়েছেন গঙ্গাধর শর্মা।

Advt

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...