Wednesday, June 24, 2026

পদ্ম-তালিকাতেও নাম নেই সাতগাছিয়ার সোনালী’র

Date:

Share post:

তৃণমূল তালিকায় নাম না থাকায় ক্ষোভে-অভিমানে মুকুল রায়ের হাত ধরে দল ছাড়েন তিনি৷ কিন্তু

সোনালী গুহকে ( Sonali Guha) প্রার্থী করলো না বিজেপি’ও (BJP)৷

আরও পড়ুন:নিজের কেন্দ্রে টিকিট পেলেন না শোভন, বেহালা পূর্বে বিজেপির প্রার্থী অভিনেত্রী পায়েল

সোনালীর সাতগাছিয়া আসনে বিজেপির প্রার্থী চন্দন পাল দাস৷ ক্ষীণ হলেও টিকিটের আশা করে হতাশ হলেন বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার৷ অথচ সোনালীর সঙ্গে একইদিনে বিজেপিতে যোগ দেওয়া ‘মাস্টারমশাই’ রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে সিঙ্গুর কেন্দ্রে৷ বিজেপিতে যোগ দেওয়ার দিনেই অবশ্য রুটিন মেনে
সোনালী বলেছিলেন, “আমি টিকিটের জন্য বিজেপিতে জন্য যোগ দিইনি৷ আমি দলের হয়ে কাজ করতে চাই”৷ পদ্ম-পতাকা হাতে নেওয়ার সময় অন্য দলের বড় নেতা-নেত্রীদের প্রত্যেকেই এ কথা বলেছিলেন৷ তবুও অনেকেই গেরুয়া-টিকিট পেয়েছেন৷ কিন্তু বাদ গেলেন একদা মমতা-ঘনিষ্ঠ সোনালী গুহ৷ সোনালীর ঘনিষ্ঠ বৃত্তের অনেকেই আশা করেছিলেন, সাতগাছিয়া থেকে এবারও প্রার্থী হবেন দিদি, কিন্তু সেই আশায় ঠাণ্ডা জল ঢেলে দিলো বিজেপির শীর্ষস্তর৷ ওদিকে এদিন তৃণমূল বলছে, ‘তাহলে কেন দল ছাড়লেন সোনালী ? এবার তিনি ফিরে আসুন ‘৷

Advt

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...