Friday, April 3, 2026

অবসরের পরও ব‍্যাট হাতে কামাল সচিন তেন্ডুলকরের

Date:

Share post:

ওপেনিং করতে নেমেই ব‍্যাটে ঝড় তুললেন সচিন তেন্ডুলকর( sachin tendulkar) । আর সচিনকে যোগ‍্য সঙ্গত আরেক প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং( yubraj singh) । বিশ্ব পথ সুরক্ষা সিরিজে তাঁদের দাপটেই ২০৪ রান তোলে ভারতীয় লেজেন্ড( india legend ) দল।

বিশ্ব পথ সুরক্ষা সিরিজে এদিন মুখোমুখি হন ভরতীয় লেজেন্ড দল এবং দক্ষিণ আফ্রিকা। এদিন প্রথমে ব‍্যাট করতে নেমে ২০৪ রান করে ভারতীয় লেজেন্ডস। ৩৭ বলে ৬০ রান করেন সচিন। ৯টা চার এবং ১টি ছয় মারেন মাস্টার ব্লাস্টার। অবসরের পর এখনও তাঁর প‍্যারফমেন্সে কোন ঘাটতি পরেনি। সচিন আউট হলে ভারতীয় লেজেন্ড দলের হয়ে রান সংখ‍্যা বাড়ান যুবরাজ সিং এবং এস বদ্রিনাথ। ৩৪ বলে ৪২ রান করেন বদ্রিনাথ। ঝড় তোলেন যুবরাজ। ২২ বলে ৫২ রান করেন তিনি। এক ওভারে পর পর ৪টি ছয় মারেন যুবি। শুধু ব‍্যাট নয়, বল হাতেও কামাল দেখান তিনি। দুটি উইকেট নেন যুবরাজ। যার সুবাদে ম‍্যাচের সেরা পুরষ্কার আসে তাঁরি ঝুলিতে।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৪৮ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা লেজেন্ড। দক্ষিণ আফ্রিকা লেজেন্ড দলের অধিনায়ক জন্টি রোডস করেন ২২ রান।

আরও পড়ুন:আইএসএল চ‍্যাম্পিয়ন হয়ে খুশি লোবেরা, এই সাফল্য উৎসর্গ করলেন সমর্থকদের

Advt

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...