Monday, April 13, 2026

সোশ্যাল মিডিয়া থেকে ‘বিদায়’ নিলেন আমির খান, শেষ পোস্টে কী লিখলেন?

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় নন তিনি। হাতেগোনা কয়েকটি পোস্ট তাঁর। গতকাল, রবিবার ৫৬ তম জন্মদিন পালন হল বলিউড অভিনেতা আমির খানের। আর আজই সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিলেন আমির। কেন হঠাৎ সামাজিক মাধ্যম থেকে বিদায় নিতে চান তিনি? শেষ পোস্ট করে তিনি এর উত্তর দিয়েছেন।

আরও পড়ুন-বিধি না মেনে শরীরে করোনা নিয়েই শুটিং করছেন বলি-অভিনেত্রী, FIR দায়ের থানায়

মিস্টার পারফেকশানিস্ট আমির খান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “বন্ধুরা, আমার জন্মদিনে এত ভালবাসা আর শুভেচ্ছাবার্তা পাঠানোয় আমি আপ্লুত। আমার হৃদয় পরিপূর্ণ। জানিয়ে রাখি, এটাই আমার শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট…যেমনটা আপনারা জানেনই আমি সোশ্যাল খুব সক্রিয় এমনিতেই, তাই আমি নিজের উপস্থিতি দূর করবার সিদ্ধান্ত নিয়েছি।’ পাশাপাশি অভিনেতা জানিয়েছেন, আমির খান প্রোডাকশনে আনুষ্ঠানিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মারফত আগামী দিনেই আমিরের ছবি সম্পর্কিত সব তথ্য জানা যাবে।

আমির খানকে খুব শীঘ্রই দেখা যাবে ‘লাল সিং চড্ডা’ হিসাবে। হলিউড ছবি ফরেস্ট গাম্পের অফিসিয়্যাল রিমেক ছবি ‘লাল সিং চড্ডা’। অদ্বৈত চন্দন পরিচালিত এই ফিল্মে আমিরের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে করিনা কাপুর খানকে। চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ‘লাল সিং চড্ডা’র।

Advt

Related articles

কোনও রাজ্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নেই, বাংলায় কেন: শুনানিতে চিন্তায় সুপ্রিম কোর্ট

বাংলার দুই দফা নির্বাচনের ভোটার তালিকা (West Bengal Voter List) ফ্রিজ হয়ে গিয়েছে। অথচ বিপুল সংখ্যায় অ্যাডজুডিকেট (Logical...

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...