Wednesday, March 11, 2026

রোড শো-এ জনজোয়ার, মেদিনীপুর নিজের মেয়েকে চায়: জুনের সমর্থনে বললেন অভিষেক

Date:

Share post:

দাঁতন এবং চন্দ্রকোণায় দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করার পর সোমবার মেদিনীপুরে তৃণমূল (Tmc) প্রার্থী অভিনেত্রী জুন মালিয়ার (June Malia) সমর্থনে রোড শো করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মেদিনীপুর শহর জুড়ে হয় এই রোড শো। জনজোয়ার ছিল রোড শো-তে।

এবার তৃণমূলের স্লোগান “বাংলা নিজের মেয়েকে চায়” সেই কথার সঙ্গে মিলিয়ে মহিষাদলের রাজবাড়ির সঙ্গে জুনের সম্পর্কের কথা স্মরণ করিয়ে তৃণমূল সাংসদ বলেন, “মেদিনীপুর নিজের মেয়েকে চায়”।

আরও পড়ুন:একজন মহিলার উপর আঘাত করতে গিয়েই একটি দল ধ্বংস হবে: অভিষেক

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা উল্লেখ করে অভিষেক বলেন, “ভেবেছে মমতাকে আক্রমণ করে পা ভাঙব। তাহলে বাড়িতে বসে থাকবেন মমতা। সিপিএম তো মাথা থেকে পা পর্যন্ত ২০৬টা হাড় ভেঙে আটকাতে পারেনি। বিজেপি কী করবে”।

তৃণমূল সাংসদ বলেন, ভাঙা পায়ে একটা মহিলা বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। ভাঙা পায়েই খেলা হবে।

Advt

spot_img

Related articles

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...