Friday, June 26, 2026

প্রার্থীতালিকায় ৪ সাংসদের নাম, ‘গোয়াল ফাঁকা’ বলে বিজেপিকে কটাক্ষ অনুব্রতর

Date:

Share post:

প্রার্থীতালিকায় সাংসদের নাম নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। বললেন, “লোক পাচ্ছে না। MP-দের দাঁড় করাচ্ছে, গোয়াল ফাঁকা।” পশ্চিমবঙ্গে তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থীতালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। রবিবার বিকেলে নয়া দিল্লির দলীয় কার্যালয় থেকে এদিন প্রার্থীতালিকা প্রকাশ করেন অরুণ সিং। সেখানে রয়েছেন রাজ্যের ৪ সাংসদ। নাম না করে তাদেরই নিশানা করলেন অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন-যারা অভিমান করে বসে আছো, তারা বেরিয়ে এসো, যুদ্ধের সময় অভিমান করতে নেই: মমতা

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে বীরভূমের লাভপুরে একটি সভা করেন অনুব্রত মণ্ডল। জেলা তৃণমূলের দ্বিতীয় শীর্ষ নেতা অভিজিৎ সিংহের সমর্থনে এদিন লাভপুরে মাঠে নামেন অনুব্রত। সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতৃত্বও। এদিন পদ্ম শিবিরের প্রার্থীতালিকায় রয়েছেন ৪ সাংসদের নাম। বাবুল সুপ্রিয়, নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায় এবং স্বপন দাশগুপ্ত। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির প্রার্থীতালিকা(BJP Candidate list) নিয়ে গেরুয়া শিবিরকে নিশানা করে অনুব্রত বলেন, ‘সবাইকে হারাব। গরুর পালকে যেমন ছুটিয়ে নিয়ে যায় তেমন নিয়ে যাব। খেলা শুরু হয়ে গিয়েছে। লোক পাচ্ছে না। MP-দের দাঁড় করিয়েছে। গোয়াল ফাঁকা।’

এদিন সভায় অনুব্রত বলেন, “নির্বাচন কমিশনের ক্যামেরার যতই নজরদারি থাকুক না কেন অনুব্রতকে আটকানো যাবে না। কমিশন ১০টা কেন ২৫টা ক্য়ামেরা লাগালেও আমাকে আটকানো যাবে না।”

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...