Monday, March 16, 2026

ভোটার-লিস্টে নাম তুলতে পারলেই কলকাতায় পদ্ম-প্রার্থী মিঠুন

Date:

Share post:

দলের শীর্ষ নেতার অনুরোধ বা নির্দেশে শেষ পর্যন্ত রাজি হয়েছেন মিঠুন চক্রবর্তী (MITHUN CHAKRABORTY)৷ ‘টেকনিক্যাল’ একটি সমস্যা নির্দিষ্ট সময়ের মধ্যে কাটিয়ে উঠতে পারলে জীবনে প্রথমবার কোনও নির্বাচনে পদ্ম-প্রার্থী হতে পারেন তৃণমূলের প্রাক্তণ রাজ্যসভা সদস্য মিঠুন৷ গেরুয়া-অন্দরের খবর, কলকাতা অথবা শহর- সংলগ্ন কোনও আসনে মিঠুনকে প্রার্থী করার ভেবে রেখেছে দল৷

তবে বিষয়টি এই মুহুর্তে মিঠুন বা বিজেপির (BJP) হাতে নেই৷ নির্বাচন কমিশনের (ECI) আইন বলছে, কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে গেলে সেই রাজ্যের ভোটার তালিকায় (VOTERS LIST) নাম থাকতে হবে৷ মিঠুন চক্রবর্তী এখনও বাংলার ভোটার নন। প্রশ্ন উঠেছে,
সংশোধিত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরেও কি ভিন রাজ্য থেকে এ রাজ্যের ভোটার তালিকায় নাম তোলা সম্ভব?
তবে, কমিশনের নিয়ম বলছে, এখনও ভোটার হওয়ার সময় রয়েছে। কিন্তু সেটা তখনই সম্ভব, যে কেন্দ্রের ভোটার মিঠুন হতে চাইবেন, সে কেন্দ্রের নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হলে চলবেনা৷

এদিকে বিজেপি সূত্রের খবর, মিঠুন চক্রবর্তীকে যে কেন্দ্রে প্রার্থী করার কথা দল ভেবেছে, সেই কেন্দ্রে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি৷ অষ্টম দফার বিজ্ঞপ্তি প্রকাশ হবে ৩১ মার্চ। কলকাতা বা সংলগ্ন কোনও আসনের জন্যই মিঠুনকে ভাবা হয়েছে৷ ফলে এ রাজ্যের ভোটার তালিকায় নাম তোলার জন্য এখনও মিঠুনের হাতে সময় রয়েছে।
সূত্রের খবর, এই কাজটা সেরে ফেলতেই মিঠুন এখন মুম্বইয়ে৷ বাংলার ভোটার তালিকায় নাম তোলার জন্যই দল- নির্ধারিত প্রচারে না গিয়ে ভোটার তালিকা সংক্রান্ত নথিপত্রের কাজ সারতে তিনি মুম্বই চলে গিয়েছেন।
তবে ফিরে আসবেন চলতি মাসেই। প্রার্থী হন বা না-হন, রাজ্যে ফিরেই নেমে পড়বেন ভোট- প্রচারে৷

Advt

 

spot_img

Related articles

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...