Saturday, April 4, 2026

প্রার্থী নিয়ে ক্ষোভ, বিজেপি কার্যালয় ভাঙচুর করে আসবাবে আগুন কর্মীদের

Date:

Share post:

ফের প্রার্থী তালিকা প্রকাশ হতেই ফের ক্ষোভ গেরুয়া শিবিরে। প্রার্থী পছন্দ না হওয়ার ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিক্ষোভ এতটাই বড় আকার ধারণ করে যে শেষ পর্যন্ত পুলিশকে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে দমদম রোড।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পর থেকেই। দমদম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে উঠে আসে বিমল শঙ্কর নন্দর নাম। অন্যদিকে, রাজারহাট গোপালপুরের প্রার্থী নির্বাচিত হন শমীক ভট্টাচার্য। এই দুই বিধানসভা কেন্দ্রই সংশ্লিষ্ট এলাকার অন্তর্গত। দুই প্রার্থীকেই অপছন্দ হওয়ায় দমদম রোডে হনুমান মন্দির সংলগ্ন বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। তখনই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে জোর বচসা বাঁধে। অবিলম্বে দুই প্রার্থীকেই বদল করার দাবি তুলতে থাকেন তাঁরা। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। ক্ষুব্ধ কর্মীরা দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার, টেবিল, আলমারি ভাঙচুর করতে থাকেন। তালা ঝুলিয়ে দেওয়া হয় বিজেপি কার্যালয়ে। এরপর মাঝ রাস্তায় সমস্ত আসবাবে আগুন লাগিয়ে দেন কর্মীরা। ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে দমদম রোড।

Advt

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...