Thursday, June 25, 2026

প্রথম পর্বে জয় সিন্ধুর, চোটের কারণে মাঝ পথেই ম্যাচ ছেড়ে দিলেন সাইনা

Date:

Share post:

অল ইংল‍্যান্ড ওপেনের ( all England open)প্রথম পর্বে জয় পেলেন পিভি সিন্ধু( PV Sindhu)। এদিন তিনি হারালেন সোনিয়া চেহকে (Soniia Cheah)   । ম‍্যাচের ফলাফল ২১-১১, ২১-১৭। এই জয়ের ফলে শেষ ১৬-এ উঠলেন সিন্ধু।

প্রথম গেমে সিন্ধু প্রায় দাঁড়াতেই দেননি চেহকে। পরের গেমে কিছুটা লড়াই চালান সোনিয়া। তবে সিন্ধু যেন জয়ের জন‍্যই ঝাপিয়ে ছিলেন এদিন। শেষ পয়েন্ট পাওয়ার আগে লম্বা লড়াই হয়। তার পর জোরালো স্ম্যাশে তুলে নেন ম্যাচ পয়েন্ট।

এদিকে চোটের কারণে মাঝ পথেই ম্যাচ ছেড়ে দেন সাইনা নেহওয়াল( Saina Nehwal)। প্রথম গেমে ৮-২১ ব্যবধানে হারেন সাইনা। ডেনমার্কের মিয়া ব্লিচফ্লেডের( Mia Blichfeld) কাছে। পরের গেমে ৪-১০ ব্যবধানে পিছিয়ে থাকার সময় চোটের কারণে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন তিনি।

আরও পড়ুন:ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে শ্রী সিমেন্টের সাড়ে তিন ঘণ্টার বৈঠকের পরও মিলল না কোনও সমাধান সূত্র

Advt

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...