Sunday, April 5, 2026

ঘরশত্রু বিভীষণ: নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

এগরার পর পটাশপুরের সভাতেও নাম না করে শুভেন্দু অধিকারী এবং অধিকারী পরিবারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay)। তিনি বলেন, এখানে শুধুমাত্র একজনের ‘একচেটিয়া আধিপত্য’ ছিল। ‘নির্দিষ্ট মানুষের’ অনুমতি ছাড়া তাঁরও পূর্ব মেদিনীপুরে (East Mednapur)ঢোকার অনুমতি ছিল না বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। এই নির্দিষ্ট মানুষটি যে শুভেন্দুই, তা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি।

শুক্রবার, পূর্ব মেদিনীপুরের এগরার পরে পটাশপুরে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দুটো সভা থেকেই নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে তোপ দাগেন তিনি। মমতা বলেন, ‘‘আগেও একাধিক বার পটাশপুরে এসেছি আমি। কিন্তু সেই সময় মেদিনীপুর জেলায় শাসন ছিল একটি নির্দিষ্ট মানুষের হাতে। আমাকেও আসতে দেওয়া হত না। কিন্তু আজ আমি স্বাধীন। মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের যে কোনও জায়গায় যেতে পারি। আগে আসার আগে অনুমতি নিতে হত। জিজ্ঞেস করতে হত, এগরায় যাব? পটাশপুরে যাব?’’

তৃণমূলনেত্রী (Tmc) বলেন, তিনি ‘ঘরশত্রু বিভীষণ’-এর অভিসন্ধি বুঝতে পারেননি। ‘‘এত অন্ধ স্নেহ দিয়েছিলাম। কিন্তু পরিবর্তে গদ্দারি করল তারা। তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু এটা ভাবতে পারিনি যে ২০১৪ সাল থেকে বিজেপি (Bjp) -র সঙ্গে যোগাযোগ রাখছিল তারা। আজকে সে কথা স্বীকার করছে। আমি বুঝতে পারিনি। তাই এত কষ্ট হয়েছিল। আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি।’’ অমিত শাহর হাত থেকে উত্তরীয় পড়ি শুভেন্দু অধিকারী স্বীকার করেছিলেন ২০১৪ থেকে ‘অমিত ভাই’য়ের সঙ্গে তাঁর যোগাযোগ। এই নিয়েই আক্রমণ করেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন:বিজেপির সর্বত্র বিক্ষোভ, অপছন্দের প্রার্থীদের বাড়ি ঘেরাও আদি কর্মীদের

এর পাশাপাশি, ইভিএম লুঠ হওয়ার আশঙ্কা করে ভোটের পর থেকে ফল বেরোনো পর্যন্ত সেগুলি পাহারা দেওয়ার নির্দেশ দেন মমতা।

Advt

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...