Monday, April 6, 2026

বৌভাত সেরে ফেরার পথে দুর্ঘটনা, আহত ৪০, মৃত ২

Date:

Share post:

বৌভাত খেয়ে ফেরার পথে আলু বোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে উল্টে যায় বাস। ময়নাগুড়ি ব্লকের সিংগীমারী এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। এরফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসেন ময়নাগুড়ির পুলিশ সহ দমকল কর্মীরা। আহতদের তড়িঘড়ি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, ঘটনায় ২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, ময়নাগুড়ির উত্তর মৌয়ামারী কাঠালবাড়ি এলাকা থেকে মৌলানীতে একটি বৌভাতের অনুষ্ঠানে যায় ৬০ জন যাত্রী বোঝাই বাসটি। সেখান থেকে ফেরার পথে আচমকাই আলু বোঝাই একটি ট্রলার বাসের সামনে চলে আসে। এরপর দু’পক্ষের সংঘর্ষে বাসটি উল্টে যায়। গোটা ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রের খবর, গতকাল গভীর রাতে আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, ময়নাগুড়ির তৃণমূল প্রার্থী মনোজ রায় সহ আরও অনেকে। আহতদের দফায় দফায় জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...