Monday, March 16, 2026

‘মোদি ঈশ্বরের অবতার’, লোকসভায় দাবি করলেন বিজেপি সাংসদ

Date:

Share post:

পুরান মতে ঈশ্বরের দশ অবতার। তবে বিজেপি(BJP) নেতারা মনে করেন সংখ্যাটা ১১। আর এই ১১ তম ব্যক্তিটি হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সম্প্রতি এমনটাই দাবি করে বসলেন অরুণাচলের বিজেপি সাংসদ টাপির গাও(Tapir Gao)। তার দাবি, প্রধানমন্ত্রী(Prime Minister) ভগবানের অবতার এবং দেশকে তিনি সঠিক দিশা এগিয়ে নিয়ে চলেছেন।

বিজেপি সংসদ টাপির গাও

সম্প্রতি লোকসভায় জম্মু-কাশ্মীরের(Jammu Kashmir) জন্য অতিরিক্ত অনুদান অনুমোদন সংক্রান্ত এক বিতর্কে অংশ নিয়েছিলেন টাপির গাও। সেখানেই তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ অসমের চা বাগান কর্মীদের জন্য মোদি সরকার যে কাজ করেছে তা ঈশ্বরের অবতারের মত।’ পাশাপাশি করোনা পরিস্থিতিতে বিশ্বকে ভ্যাকসিন বিতরণের বিষয়টি নিয়েও মোদির প্রশংসা করেন তিনি। বিপরীত প্রশংসার সব সীমা পেরিয়ে ওই সাংসদকে বলতে শোনা যায়, ‘তিনি কোনও সাধারণ মানুষ নয়। তিনি কোনও অবতার যিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং সঠিক বিষয় দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। একজন ভারতীয় হওয়ার জন্য আমাদের গর্ব বোধ করা উচিত।’

আরও পড়ুন:ঘরশত্রু বিভীষণ: নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার

অবশ্য মোদিকে ভগবান বিষ্ণুর অবতার বলার ঘটনা এই প্রথমবার নয়, এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভগবান বিষ্ণুর একাদশ অবতার বলে দাবি করেছিলেন মহারাষ্ট্রের বিজেপি মুখপাত্র অবধৌত ওয়াগ।

Advt

spot_img

Related articles

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...