Sunday, March 15, 2026

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর জখম হওয়ার ঘটনায় এবার CID তদন্ত

Date:

Share post:

নন্দীগ্রামের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগার ঘটনার তদন্তভার নিল সিআইডি। ওই ঘটনা তদন্তের জন্য গঠন করা হয়েছে সিট। রবিবারই নন্দীগ্রাম পৌঁছবে সিআইডি। ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী, স্থানীয়দের সঙ্গে কথা বলবেন সিটের সদস্যরা।

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ মার্চ নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার সময় বাঁ পায়ে আঘাত পেয়েছিলেন মমতা। এরপর তিনি চিকিৎসাধীন থাকেন এসএসকেএমে। নন্দীগ্রামে মমতা ষড়যন্ত্রের অভিযোগ করে দাবি করেছিলেন, ৪-৫জন তাঁকে ধাক্কা দেয়। গাড়ির দরজার চাপে আঘাত লাগে পায়ে।

আরও পড়ুন : ভোটটা ছেলেখেলা নয়, সিরিয়াস বিষয়: মনোনয়নপত্র জমা দিয়ে বললেন দেবদূত

এই ঘটনায় নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠান মুখ্যসচিব। ওই রিপোর্টে বলা হয়েছে, প্রচণ্ড ভিড়ে দরজা চেপে গিয়েছে। আলাদা করে রিপোর্ট জমা দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক বিকাশ দুবে। তাঁর রিপোর্টে বলা হয়েছে, এটা দুর্ঘটনা। হামলার কোনও প্রমাণ মেলেনি। এরপর থেকে হুইলচেয়ারেই মমতা একের পর এক সভায় প্রচার করছেন।

Advt

spot_img

Related articles

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...