Tuesday, March 31, 2026

নিয়োগের নয়া বিজ্ঞপ্তি প্রকাশ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের

Date:

Share post:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দফতরের অধীনে নিয়োগের (WBPSC Recruitment ২০২১) বিজ্ঞপ্তি জারি করেছে।
আপাতত নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। পরে তা স্থায়ী হতে পারে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে (বিজ্ঞাপন নম্বর ৪/ ২০২১), ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিসের আওতায় টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ করা হবে।

আসন সংখ্যা- ২টি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে https:// wbpsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে।

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু: ১২ মার্চ, ২০২১
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২ এপ্রিল, ২০২১

আবশ্যিক যোগ্যতা:

স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তির যে কোনও শাখায় প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা গড়ে য৬০ শতাংশ নম্বর বা B+ অথবা স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম মানের শিক্ষাগত যোগ্যতা।

শিক্ষকতা বা গবেষণা বা প্রশাসন বা শিল্পে ৪ বছরের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসাবে গণ্য হবে । এর মধ্যে কোনও ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিক্যাল কলেজে বা পলিটেকনিকে লেকচারার পদে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া প্রার্থীদের ম্যানেজমেন্ট সায়েন্সে ডিগ্রি বা ডিপ্লোমা এবং প্রশাসনিক কাজে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

বয়সসীমা:

আবেদনকারী প্রার্থীদের ২০২১ সালের ১ জানুয়ারি তারিখ অনুসারে বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে।

বেতনক্রম:

টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে বেতনক্রম ১৫,৬০০ টাকা থেকে ৪২,০০০ টাকা (পে ব্যান্ড ৪এ) + গ্রেড পে ৫,৪০০ টাকা।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...