Friday, April 3, 2026

মহামেডানকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে গোকুলাম

Date:

Share post:

রবিবার আইলিগে ( I-league)গোকুলাম কেরলা এফসির( gokulam kerala fc)  কাছে হারল মহামেডান স্পোর্টিং ক্লাব( mohammedan sporting club)। ম‍্যাচের ফলাফল ১-২। সাদা-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি করেন সুজিত সাধু।

চার্চিলের বিরুদ্ধে শেষ ম‍্যাচে দুরন্ত জয় পেলেও, গোকুলামের বিরুদ্ধে সেই ঝাঁঝ দেখা গেল না সাদা-কালো ব্রিগেডের মধ‍্যে। ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় গোকুলাম। ম‍্যাচের ২০ এবং ৩৪ মিনিটে গোল করে গোকুলামকে ২-০ এগিয়ে দেন ডেনি আন্টোয়ি।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাপায় শঙ্করলাল চক্রবর্তীর দল। ম‍্যাচের ৮৫ মিনিটে মহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন সুজিত সাধু। এই হারের ফলে ১৪ ম‍্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে সাদা-কালো ব্রিগেড। মহামেডানকে হারিয়ে ১৪ ম‍্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে চলে গেল গোকুলাম এফসি।

আরও পড়ুন:চোটের কারণে একদিনের সিরিজে মাঠে নামা হচ্ছে জোফ্রা আর্চারের

Advt

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...