Tuesday, June 23, 2026

চোটের কারণে একদিনের সিরিজে মাঠে নামা হচ্ছে জোফ্রা আর্চারের

Date:

Share post:

চোটের কারণে ইংল‍্যান্ড( England) দল থেকে ছিটকে গেলেন জোফ্রা আর্চার (jofra archer)। পঞ্চম টি-২০( t-20) ম‍্যাচে কুনুইয়ে চোট পান তিনি। যার ফলে ভারতের ( india)বিরুদ্ধে একদিনের ক্রিকেটে থাকছেন না তিনি।  চোটের অবস্থা দেখে মনে করা হচ্ছে সম্ভবত আইপিএলের প্রথম অর্ধেও না পাওয়া যেতে পারে জোফ্রাকে।

একদিনের সিরিজে জোফ্রা খেলবেন কিনা সেই বিষয়ে ম্যাচ শেষে মর্গ্যান বলেন, “ওয়ানডে সিরিজে দল ওকে পাবে কিনা সে নিয়ে আমরা এখনও নিশ্চিত নই। আমরা দুটো দিন ওকে পর্যবেক্ষণে রাখব। কুনুইয়ের চোটটা ওকে খুব ভোগাচ্ছে। সত্যিই এই চোটের সুরাহা করা দরকার।” ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট জোফ্রার চোটের পরিস্থিতি দেখে ঠিক করবে ওকে দেশে ফেরানো হবে কিনা।

আইপিএল শুরু হচ্ছে ৯ এপ্রিল। কুনুইয়ের চোটের যা পরিস্থিতি, তাতে মনে করা হচ্ছে রাজস্থান রয়্যালসও তাঁকে প্রথম অর্ধের পুরোটাই পাবে না।

আরও পড়ুন:বাংলার ভোটার হলেন মিঠুন বসন্ত চক্রবর্তী, এবার লক্ষ্য কি নবান্ন?

Advt

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...