Friday, April 3, 2026

হাইভোল্টেজ নন্দীগ্রামে শুরু হয়েছে ভোট গ্রহণও

Date:

Share post:

সব দলের নির্বাচনী প্রচারে ঝড় তোলার কাজ যখন তুঙ্গে, তখনই একুশের ভোটের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ৷

এই নন্দীগ্রামেই (Nandigram) এবার ভোটপ্রার্থী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)এবং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। আছেন সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়ও (Minakshi Mukherjee)৷ এই কেন্দ্রেই শুরু হয়েছে ভোট গ্রহণ।

বয়স্ক ভোটারদের বাড়িতে থেকেই ভোট দেওয়ার জন্য নতুন এক প্রক্রিয়া এ বছর চালু করেছে নির্বাচন কমিশন৷ নতুন ওই প্রক্রিয়ায় ভোট নেওয়ার কাজ শুরু হয়েছে নন্দীগ্রামে৷ তবে শুধু নন্দীগ্রাম নয়, পূর্ব মেদিনীপুরের যে সব কেন্দ্রে দ্বিতীয় দফায় আগামী ১ এপ্রিল ভোট গ্রহণ, সেই সব কেন্দ্রের বয়স্ক ভোটারদের জন্য শুরু হয়েছে এই ভোট গ্রহণ পর্ব৷ এবারের বিধানসভা নির্বাচনে, কমিশন ৮০ বছরের উর্দ্ধে বয়স্ক ব্যক্তি এবং মহিলাদের জন্য বাড়িতে থেকেই ভোটদানের ব্যবস্থা করেছে। কমিশনের ব্যবস্থায় এবার বাড়িতে বসেই নিজের ভোট নিজেরা দিলেন বয়স্ক ভোটাররা৷ এ ধরণের ভোটদান আগে কখনও দেখা যায়নি। বাড়িতে বসেই নিজের ভোট নিজে দিতে পেরে খুশি নন্দীগ্রামের প্রবীণ ভোটাররা৷

আরও পড়ুন- পাহাড়ের ৩ আসনে প্রার্থী বিনয় তামাংয়ের, পাল্টা প্রার্থী দিতে পারেন বিমল গুরুং

Advt

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...