Wednesday, June 24, 2026

পাহাড়ের ৩ আসনে প্রার্থী বিনয় তামাংয়ের, পাল্টা প্রার্থী দিতে পারেন বিমল গুরুং

Date:

Share post:

অবশেষে পাহাড়ে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার (বিনয় গোষ্ঠী) নেতা বিনয় তামাং (BinoyTamang)।

একুশের নির্বাচনে পাহাড়ে প্রার্থী দেয়নি তৃণমূল।পাহাড়ের ৩ আসন বাদ দিয়ে ২৯১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াংয়ে দলের প্রার্থী ঘোষণা করেছেন বিনয় তামাং৷ তিনি জানিয়েছেন,

◾কালিম্পং – রুদেন লেপচা

◾দার্জিলিং – রাজ পোখরাল

◾কার্শিয়াং – শেরিং লামা দাহাল

এদিকে, পাহাড়জুড়ে জল্পনা, বিনয় তামাং গোষ্ঠীর একতরফা প্রার্থী ঘোষণা কিছুতেই মেনে নেবেন না মোর্চার প্রতিষ্ঠাতা বিমল গুরুং (Bimal Gurung)৷ গুরুং যে কোনও মুহুর্তে একই আসনে তাঁর ৩ প্রার্থীর নাম ঘোষণা করে দিতে পারেন৷ পাহাড়ে এই ৩ আসনে মোর্চার দুই শিবির আলাদা আলাদা প্রার্থী দিলে আদতে লাভ হবে বিজেপি’র৷ এমনই অভিমত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- টিকিট না পেয়ে প্রদীপ প্রসাদের তোপ আবদুল মান্নানকে, পু্নর্বিবেচনার দাবিতে চিঠি AICC-কে

প্রসঙ্গত, একসময় বিজেপিকে সমর্থন করলেও মাসকয়েক আগে তৃণমূলকে সমর্থন করার কথা ঘোষণা করেন মোর্চা-সুপ্রিমো বিমল গুরুং। ওদিকে, দলের প্রার্থী ঘোষণার সময়ই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পাহাড়ের ৩ আসন থেকে লড়বেন ‘বন্ধুরা’। ওই ৩ আসনে তৃণমূল প্রার্থী দেবে না।
এখন প্রশ্ন উঠেছে, গুরুংয়ের ফিরে আসা মানতে না পেরে বিনয় তামাং তাঁর প্রার্থীর নাম জানানোর পর বিমল গুরং এবার নিজের ৩ প্রার্থীর নাম ঘোষণা করে দিলে, তৃণমূল কোন গোষ্ঠীকে ‘বন্ধু’ হিসাবে মানবে ?

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...