Tuesday, March 31, 2026

পদ্মপাতায় শিশির, দাবি ঠেলে বিজেপিতে পাঠানো হয়েছে

Date:

Share post:

অমিত শাহের সভায় যাওয়ার আগে বিস্ফোরণ ঘটালেন শিশির অধিকারী। বললেন, কোনও এবার ছেলে শুভেন্দুর লড়াই মেদিনীপুরের ইজ্জত বাঁচানোর লড়াই। তাই লড়াই হবে। শুভেন্দুই জিতবে।

শিশির অধিকারী এদিন তাঁর কাঁথির ‘শান্তিকুঞ্জ’ থেকে বেরিয়ে এসে যথারীতি দূষলেন নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কী বললেন? শিশিরের দাবি, তাঁকে ঠেলে বিজেপিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কীভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার জবাব অবশ্য তিনি দেননি। ‘গদ্দার’ অভিযোগের জবাবে বলেছেন, মালকিন তো গদ্দার বলবেনই। তবে লড়াই সংগ্রাম নিয়েই আমাদের জীবন। আমরা সাধারণ মানুষ। তাই লড়াই ছাড়া উপায় কী! আর বাঁচতে গেলে রাজনীতি তো করতেই হবে।

দীর্ঘদিনের সম্পর্কে ছেদ। মন খারাপ? শিশিরের স্পষ্ট জবাব, কোনও মন খারাপ নেই। সভায় যাচ্ছি। থাকবে দিব্যেন্দুও।

শিশির অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া যে শুধু সময়ের অপেক্ষা, তা বিগত এক মাস ধরে বোঝাই যাচ্ছিল। শুধু অপেক্ষা ছিল সঠিক সময়ের। রবিবার অমিত শাহের সভা থেকেই শিশির এবার পদ্মপাতায়। কিন্তু শেষ যুদ্ধে অধিকারী পরিবার না তৃণমূল সুপ্রিমো জিতবেন, তার জন্য অপেক্ষা ২ মে।

Related articles

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...