Wednesday, April 1, 2026

সড়ক পরিবহণ মন্ত্রকের নয়া নির্দেশিকা, নিয়মভঙ্গে জরিমানা ১০ হাজার টাকা ও ১ বছর জেল

Date:

Share post:

সারা দেশে মোটরগাড়ির সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে সড়ক দুর্ঘটনাও। মোটরগাড়ি চালানোর আইনকানুন না জানা কিংবা আইনকানুনকে তোয়াক্কা না করার প্রবণতাসহ কয়েকটি কারণে দুর্ঘটনা ঘটছে। যদিও দেশে মোটরগাড়ির জন্য প্রযোজ্য বিশেষ আইন আছে। আইন অমান্য করলে জরিমানা কিংবা মামলা হতে পারে। রাস্তায় গাড়ি নিয়ে নামার আগে জানতে হবে সংশ্লিষ্ট আইন ও বিধিগুলো।
সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক মন্ত্রক সতর্কতা জারি করেছে। মন্ত্রকের নির্দেশে বলা হয়েছে , কোনও জনবহুল এলাকায় নিয়ম ভেঙে, দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ধরা পড়লে প্রথম অপরাধ হিসেবে ৫ হাজার টাকার জরিমানা এবং ৩ মাসের জেল হতে পারে। তবে ফের যদি একই অপরাধে আপনি ধরা পড়েন, তবে জরিমানা দ্বিগুণ ১০ হাজার টাকা দিতে হতে পারে।
নতুন ট্রাফিক আইন অনুযায়ী, চালককে নিজের সমস্ত নথি মোবাইলে সংরক্ষণ করতে হবে। ফলে ওই সমস্ত নথির কপি এখন থেকে আর সঙ্গে রাখতে হবে না।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...