Sunday, June 21, 2026

পায়ে পায়ে পথ পরিক্রমা, বাঙালি আবেগ হাতিয়ার দিলীপের

Date:

Share post:

ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়েছে শাসক বিরোধী সব শিবির । সোমবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেদিনীপুরে তিনটি রোড শো করেন।
“দাঁতন বিধানসভা” কেন্দ্রের খাকুরদা থেকে সাউরি বাজার পর্যন্ত রোড শোতে অংশ নেন তিনি । এই বর্ণাঢ্য রোড শোর অগ্রভাগে ছিলেন বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধিরা । যা দেখে দিলীপ ঘোষ বলেন, মায়েরা আমাদের যেভাবে সমাদর করে বরণ করে নিলেন। তাঁদের স্বতঃস্ফূর্ত যোগদান এটাই প্রমাণ করে যে বাংলার মেয়েরা বিজেপিকেই চায় । কারণ, বিজেপি মানেই নারী সুরক্ষা, নারীদের ক্ষমতায়ন।
এরপর পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বাকরাবাদ থেকে আকোন্দা (বেলদা) পর্যন্ত রোড শো করেন বিজেপি রাজ্য সভাপতি । উপস্থিত মানুষকে তিনি বিজেপিকে সরকার গড়তে সমর্থন করতে বলেন । গতকালের প্রকাশিত ইস্তাহারে মহিলাদের জন্য যে সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছে বিজেপি, এদিন ফের তা ব্যাখ্যা করেন ।
এদিন তার শেষ রোড শো টি ছিল কোশিয়ারি
বিধানসভা কেন্দ্রে। দাঁতন পেট্রল পাম্প থেকে ঘুলাই মোড় পর্যন্ত রোড শো করেন তিনি ।
বাংলায় কাজ করলে বাঙালি আবেগকে গুরুত্ব দিতেই হবে, ইস্তেহার প্রসঙ্গে দাবি করেন দিলীপ ঘোষ ।
তিনি বলেন, বাংলায় কাজ করলে বাঙালি আবেগকে গুরুত্ব দিতেই হবে। বাংলার কৃতীরা সারা দেশে সম্মান পান। তাই বিজেপি তাঁদের সম্মান দিচ্ছে। এটাই বিজেপির সংস্কৃতি।

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...