Saturday, April 4, 2026

আমেরিকার কলোরাডোয় বন্দুকবাজের হানা, দশজনের মৃত্যুর আশঙ্কা 

Date:

Share post:

ফের বন্দুকবাজের হামলায় প্রাণ গেল আমেরিকার সাধারণ মানুষের।

সোমবার বিকেলে মার্কিন যুক্তরাষ্ট্রের (united states) কলোরাডোর বোল্ডারে কিং সুপার স্টোরের সামনে এলোপাথাড়ি গুলি (shooting) চালায় এক বন্দুকবাজ। জানা গিয়েছে, হঠাৎই ‘কিং‌ সুপার্স’ দোকানের সামনে গুলি চলতে থাকে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই হামলার ঘটনায় এক পুলিস অফিসার-সহ প্রায় দশজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিস। বোল্ডার পুলিসের অফিসার কেরি ইয়ামাগুচি জানিয়েছেন, ওই অভিযুক্তও গুলিতে আহত হয়েছে। কী উদ্দেশ্যে সে হামলা চালালো তা এখনও স্পষ্ট নয়। কলোরাডোর ঘনবসতিপূর্ণ অঞ্চলে অবস্থিত ডিপার্টমেন্টাল স্টোর ‘কিং সুপার্স’। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও এই স্টোর থেকে খানিকটা দূরেই। সোমবার সাপ্তাহিক কাজের দিন বিকেলেও সাধারণ মানুষ এবং কলেজ পড়ুয়াদের ভিড় ছিল এই এলাকায়। ফলে হামলায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায়। পুলিশি তদন্ত শুরু হয়েছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...