Sunday, March 29, 2026

হোলি, শবেবরাত এবং নবরাত্রি উৎসব পালনের ওপর এবার নিষেধাজ্ঞা দিল্লিতে

Date:

Share post:

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ক্রমেই উদ্বেগের কারণ হয়ে উঠেছে দিল্লি প্রশাসনের কাছে । তাই কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় তারা। সংক্রমণ যাতে না বাড়ে, সেই কারণে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে দিল্লিতে।
হোলি, শবেবরাত এবং নবরাত্রি উৎসব পালনের ওপর এবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে যে বিমানবন্দর, রেলস্টেশন এবং বাসস্ট্যান্ডগুলিতে যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক । দিল্লি সরকার বাজার, শপিংমল এবং জনবহুল এলাকাগুলোতে বিশেষভাবে নজরদারি চালানোরও সিদ্ধান্ত নিয়েছে।
যে সব বেসরকারি বাসস্ট্যান্ডে অত্যধিক ভিড় হয় সেখানে যাত্রীদের করোনা পরীক্ষার পরই বাসে ওঠার ছাড়পত্র মিলবে। যেসব রাজ্যে সংক্রমণ বেশি, সেসব রাজ্য থেকে আসা যাত্রীদেরও করোনা পরীক্ষা করা হবে।
প্রসঙ্গত, দিল্লিতে দৈনিক সংক্রমণ এক হাজার ছাড়িয়ে গেছে।
দেশে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪৭ হাজার ২৬৪ জন সংক্রমিত হয়েছেন এবং ২৭৭ জনের মৃত্যু হয়েছে।

Advt

Related articles

দুর্ঘটনায় রাহুলের মৃত্যু, মানতে পারছে না টলিউড

রবিবার শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এভাবে দুর্ঘটনায় হঠাৎ...

রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুটিং চলাকালীন দিঘার সমুদ্র সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা। অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘ভোলে বাবা...

দুয়ারে সরকার-এর পর দুয়ারে ডাক্তার, বাঁকুড়ার রাইপুরে উন্নয়ন বার্তা নেত্রীর

পুরুলিয়ার মানবাজারের পর বাঁকুড়া রাইপুরে ঠাকুরমনি সরেন-সহ আরও ৬ তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই...

কমিশন-বিজেপি আঁতাঁতে আরও এক ‘পক্ষপাতদুষ্ট’ আধিকারিক! ফাঁস করল তৃণমূল

বাংলা (West Bengal) দখলের সবরকম প্রচেষ্টায় এবার বাংলার পুলিশ-প্রশাসনের আধিকারিক বদল করে ভোট বাক্স ভরানোর চেষ্টায় বিজেপি (BJP)।...