Friday, June 19, 2026

কোভিড রোগী খুঁজতে বাড়ি বাড়ি যাবেন অঙ্গনওয়াড়ি কর্মীরা

Date:

Share post:

এবার বাড়ি বাড়ি যাবেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। কারো জ্বর সর্দিকাশি হয়েছে কী না, হলে চিকিৎসাকেন্দ্রে যাওয়া হয়েছে কি না, সে সব খতিয়ে দেখে স্বাস্থ্যকেন্দ্রে রিপোর্ট দেবেন তাঁরা। কোভিড আক্রান্ত কারা, তা জানতে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। জেনে নেবেন কারও কোনও অসুবিধা আছে কী না। জ্বর-সর্দি থাকলেও অবিলম্বে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে করোনা পরীক্ষা করতে হবে। রাজ্যের সেফ হোমগুলি আবার চালু করা হচ্ছে। সেখানে উপসর্গহীন কোভিড রোগী আপাতত নেই বললেই চলে। তবে সকলেই যেহেতু বাড়িতে থাকতেই  বেশি পছন্দ করেন, তাই  স্টে হোম চালু হচ্ছে।  টেলি মেডিসিনও  আবার চালু হতে চলেছে।

সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে কলকাতা-সহ রাজ্যের সব কোভিড হাসপাতালকে যুদ্ধকালীন ভিত্তিতে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শয্যা সংখ্যা বাড়াতে বলা হয়েছে। সব জেলাকে আগামী তিনদিনের মধ্যে গড়ে একহাজার পরীক্ষা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক কিছু মনে হলেই আলাদা করে না দেখে কোভিড (COVID-19) প্রোটোকল মেনেই চিকিৎসা করতে হবে। সরকারি হাসপাতাল থেকে নিখরচায় আরটি-পিসিআর (RTPCR) পরীক্ষা করতে হবে। কোভিড পজিটিভ চিহ্নিত হলে বাড়িতেই নিভৃতবাসে থাকতে হবে। আর যাঁদের তা সম্ভব নয়, তেমন ব্যক্তিদের জন্যই ফের রাজ্যের কয়েকটি জেলায় চালু হচ্ছে সেফ হোম। মঙ্গলবার ২৭টি স্বাস্থ্য জেলার সঙ্গে রাজ্য স্বাস্থ্যদপ্তরের ভিডিও কনফারেন্সে এই বক্তব্যই উঠে এসেছে। স্বাস্থ্যকর্তাদের বক্তব্য মূলত কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনা জেলা নিয়েই উদ্বেগ বেশি। কোভিডবিধি কোনওভাবেই মানা হচ্ছে না। মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার আবার ফিরিয়ে আনতে হবে। আর এই জন্য চাই ব্যাপক প্রচার। জেলা স্বাস্থ্যকর্তাদের ফের এই নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...