Friday, March 20, 2026

দেশে উর্ধ্বমুখী করোনা, ভ্যাকসিন রফতানি আপাতত বন্ধ করলো কেন্দ্র

Date:

Share post:

গোটা দেশে ভয়ঙ্কর চেহারা নিতে চলেছে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ৷ গত ৭ দিন যাবৎ প্রতিদিন বাড়ছে সংক্রমণ ৷ গত ২৪ ঘন্টায়, একদিনে দেশে আক্রান্ত হয়েছেন প্রায় ৫৪ হাজার মানুষ৷ এই সংখ্যা গত ৪ মাসে প্রথম৷

করোনার প্রকোপ বৃদ্ধির জেরে ভ্যাকসিন (Vaccine) রফতানিতে (export) ধীরে চলো নীতি নিলো কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, দুনিয়ার বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি “অ্যাস্ট্রাজেনেকা” ভ্যাকসিনের রফতানি আপাতত বন্ধ করলো সরকার৷ বৃহস্পতিবার থেকে অন্য কোনও দেশে আর ভ্যাকসিন পাঠানো হচ্ছে না। বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। ভারতে টিকাকরণের মাত্রা সর্বোচ্চস্তরে নিয়ে যেতেই এই সিদ্ধান্ত ৷ সূত্রের খবর, ভারতে করোনার প্রকোপ ফের বৃদ্ধি পাওয়ায় সতর্ক হয়েছে সরকার৷ যতদিন না পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, ততদিন আর ভ্যাকসিন রফতানি করবে না ভারত৷

Advt

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...