Wednesday, June 24, 2026

প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বস্তি রাজ্যের, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল সুপ্রিম কোর্টে

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগের জট কাটল সুপ্রিম কোর্টে৷ ভোটের মুখে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বড়সড় স্বস্তি পেল রাজ্য সরকার৷ শর্তসাপেক্ষে ১৫ হাজার ২৮৪ শূন্যপদে প্রাথমিকে শিক্ষক নিয়োগে আর বাধা থাকল না৷
হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। একদল পরীক্ষার্থীর দায়ের করা মামলা খারিজ সর্বোচ্চ আদালতে। আগেই এই মামলায় প্রাথমিক শিক্ষক নিয়োগে সায় দিয়েছিল হাইকোর্ট।
আজ সুপ্রিম কোর্টের তরফে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল রাখা হয়েছে৷ খারিজ হয়ে গিয়েছে চাকরিপ্রার্থীদের আর্জি৷ সুপ্রিম কোর্টের নির্দেশের আপাতত স্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলা খারিজ হওয়ায় ওই শূন্যপদে নিয়োগে কোন আর বাধা আপাতত থাকছে না৷ গত ৪ মার্চ কলকাতা হাইকোর্টের নিয়োগের পক্ষে রায় দিয়েছিল৷ নিয়োগে ছাড়পত্র দেওয়া হলেও রয়েছে বেশ কিছু শর্ত৷ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে স্থগিতাদেশ জারি হলেও ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে শূন্যপদ পূরণের অনুমতি দেয়৷ ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন বেশ কয়েকদিন চাকরিপ্রার্থী৷ চাকরিপ্রার্থীদের সেই আর্জি আজ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...