Tuesday, March 24, 2026

ক্ষতি সামলে ফের চাঙ্গা শেয়ারবাজার, ৫৬৮ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৪৯,০০৮.৫০ (⬆️ ১.১৭%)

🔹নিফটি ১৪,৫০৭.৩০ (⬆️ ১.২৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে মাঝে কিছুটা পতন ঘটলেও ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। অতীতের ধাক্কা সামলিয়ে শুক্রবার চড়চড়িয়ে বাড়ল দেশের শেয়ারবাজার। এক ধাক্কায় ৫৬৮ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১৮২ পয়েন্ট।

আরও পড়ুন:মোদি-হাসিনা বৈঠকে তিস্তা জলবণ্টন চুক্তি কতখানি এগোবে! জল্পনা সব মহলেই

শুক্রবার বাজার খোলার পর থেকেই ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের দুর্দশা কাটিয়ে ৫৬৮ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৫৬৮.৩৮ পয়েন্ট বা ১.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,০০৮.৫০। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, শুক্রবার ১৮২.৪০ পয়েন্ট বা ১.২৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৫০৭.৩০।

Advt

 

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...