Friday, April 3, 2026

ভোটের মুখে শালবনীতে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

Date:

Share post:

বাংলায় (West Bengal) প্রথম দফা ভোটের আগেই ফের রাজনৈতিক খুন! পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলার শালবনীতে (Shalboni) জঙ্গলের মধ্যে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা। মৃত বিজেপি (BJP) কর্মীর নাম লালমোহন সোরেন। গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান প্রথম দেখতে পান বাঘমারি গ্রামের বাসিন্দারা। শনিবারই শালবনীতে ভোট। তার আগে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন-আদি বিজেপিদের নির্দল প্রার্থী দাঁড় করিয়ে আলাদা মঞ্চ গড়লেন শ্যামাপ্রসাদ মুখার্জির নাতি!

দিন পাঁচেক আগেই কোচবিহারের (Coochbihar) দিনহাটায় পশু স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সেখানে বিজেপির অভিযোগ করেছিল, তৃণমূল কংগ্রেস (TMC) খুন করে দেহ ঝুলিয়ে দেয়। এই নিয়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দিনহাটা। ফের শালবনীর জঙ্গলে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে বিজেপির সেই একই অভিযোগ। তবে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...