Wednesday, June 24, 2026

মুম্বইয়ে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃতের সংখ্যা বেড়ে ১০

Date:

Share post:

ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের (Mumbai) কোভিড হাসপাতালে (Covid Hospital)। এখনও পর্যন্ত পাওয়া খবরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। বৃহস্পতিবার (Thursday) গভীর রাতে আগুন লাগে মুম্বইয়ের ভান্ডুপে ড্রিমস মলের (Dreams Mall Complex at Bhandup) মধ্যে থাকা এক হাসপাতালে।

বৃহস্পতিবার রাত ১১ টা ৫৯ নাগাদ আগুন লাগে। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৭৫-এর বেশি কোভিড রোগী। তার মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। বাকিদের সেখান থেকে উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২২ ইঞ্জিন।

আরও পড়ুন-রাত পোহালেই রাজ্যে প্রথম দফার ভোট, দেখে নিন কোন কেন্দ্রে কাদের মধ্যেই লড়াই

ওই হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, “৭৩ জন কোভিড রোগীর মধ্যে ৩০ জনকে মুলুন্দ জাম্বো সেন্টারে, ৩ জনকে ফর্টিস হাসাপাতালে এবং বাকিদের অন্য একটি কোভিড নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।” খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিলেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেদনেকর (Kishori Pednekar)। মলের ভিতর হাসপাতালের বিষয়টি রীতিমতো বিস্মিত করেছে তাঁকে। তিনি বলেছেন, “আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে মলের ভিতর হাসপাতাল এই প্রথম দেখলাম। খুব গুরুতর পরিস্থিতি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’’

যদিও কী থেকে এই আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও অজানা। এই মূহুর্তে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে মহারাষ্ট্রে (Maharashtra)। মুম্বইয়ে বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...