Friday, April 10, 2026

ভোটের বাংলায় করোনা-গ্রাফ ঊর্ধ্বমুখী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪৬

Date:

Share post:

ভোটের বাংলায় (WB) উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা- সংক্রমণ৷ ঊর্ধ্বমুখী এই সংক্রমণ দুশ্চিন্তায় ফেলছে চিকিৎসক ও বিশেষজ্ঞদের।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা (corona) আক্রান্ত হয়েছেন ৬৪৬ জন। ২৫ মার্চ এই আক্রান্তের সংখ্যা ছিল ৫১৬ জন। পরবর্তী ২৪ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে ১৩০ জন আক্রান্ত ৷

এদিকে, আতঙ্ক সৃষ্টি করা করোনা পরিস্থিতিতে বিধানসভা ভোট বন্ধের দাবিতে জনস্বার্থের এক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে (Highcourt)। জনৈক সোমনাথ রায় সহ বেশ কয়েক জন এই মামলা করেছেন। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে

ওদিকে রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, ২৬ মার্চ পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫,৮৩,০২৭ জন। আর এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪,২৩১ জন। দৈনিক সংক্রমণের হার ৫০০ অতিক্রম করে ৬০০ পার হওয়ার ঘটনায় উদ্বিগ্ন প্রশাসনিক ও চিকিৎসক মহল৷ এই ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ন্ত্রণে আনতে না পারলে রাজ্যের পরিস্থিতি নিশ্চিতভাবেই হটস্পটের দিকে এগিয়ে যাবে বলেই আশঙ্কা করা হচ্ছে৷

আরও পড়ুন- দাবি না মানলে ভোট বয়কট, গ্রামবাসীদের মানভঞ্জনে হার মানল প্রশাসন

Advt

Related articles

ডাক পেয়েছিলেন SIR শুনানিতে, প্রয়াত লক্ষ্মীরতন শুক্লার বাবা

প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার (Former Indian cricketer Laxmiratan Shukla) বাবা উমেশচন্দ্র শুক্লা (Umesh Chandra Shukla) ।...

IPL: মাহিকে আদর্শ করেই এগিয়েছেন, ইডেনের নায়ক মুকুলের সঙ্গেও রয়েছে রাজস্থান যোগ

কেকেআরের(KKR) জয়ের স্বপ্নকে ভ্যানিশ করে দিয়ে রাতারাতি খবরের শিরোনামে মুকুল চৌধুরি(Mukul Chowdhury), সোনার কেল্লার মুকুলের সঙ্গে এই মুকুলেরও...

তদন্ত চলাকালীন পদত্যাগ করলেন নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত 

পদত্যাগ করলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা (Yashvant Verma)। ২০২৫ সালের মার্চ মাসে দিল্লি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তাঁর...

ভোটার তালিকায় নাম ওঠেনি! ফের আতঙ্কে মৃত্যু মগরাহাটে

বাংলায় এসআইআর (SIR) শুরু থেকে একের পর এক বলি হচ্ছে সাধারণ মানুষ। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে...