Thursday, June 25, 2026

এবার বুদ্ধিজীবীদের প্রতিবাদের মুখে পড়ল গেরুয়া শিবির

Date:

Share post:

গৈরিকীকরণের প্রতিবাদে এবার গর্জে উঠল বুদ্ধিজীবীরা। তবে কোনও সভার মাধ্যমে নয়। বলা যেতে পারে খানিকটা বুদ্ধিদীপ্তভাবে । গান বাঁধলেন তাঁরা। আর তা চিত্রনাট্যের মাধ্যমে উপস্থাপন করে মানুষের মনে জায়গা করে নিল, “আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব”। বলার অপেক্ষা রাখে না, এই শব্দচয়নের মাধ্যমে কেন্দ্রের CAA আইনের তীব্র বিরোধিতা করেছেন বু্দ্ধিজীবী মহল। ‘সিটিজেনস ইউনাইটেড’ নামক একটি ফেসবুক পেজ থেকে গানটির ভিডিও প্রকাশ হয়েছে। নতুন এই ভিডিও ‘নিজেদের মতে, নিজেদের গান’ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

গানটির মাধ্যমে দেশের ধর্ম-বেকারত্ব-কৃষি আইন বিরোধী আন্দোলন-মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলি প্রকট হয়ে উঠেছে। ভিডিও-তে থিয়েটর শিল্পী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত থেকে শুরু করে দেখা গিয়েছে টলিউডের সব নামজাদা অভিনেতা-অভিনেত্রীদের। অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বান ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, কৌশিক সেন, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, চন্দন সেন, সুমন মুখোপাধ্যায়, পিয়া চক্রবর্তী, সুরঙ্গনা ও আরও অনেকে।
গানের কথা লিখেছেন, অনির্বান ভট্টাচার্য । সুরসজ্জা করেছেন শুভদীপ গুহ। গানটি গেয়েছেন অর্ক মুখাপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, শুভদীপ গুহ, অনুপম রায়, ঋদ্ধি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, উজান চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী। চিত্রনাট্য সাজিয়েছেন সুরঙ্গনা। পুরো চিত্রনাট্যটি পরিচালনা করেছেন ঋদ্ধি সেন ও ঋতব্রত মুখোপাধ্যায়। ক্যামেরার দ্বায়িত্ব সামলেছেন মধুরা পালিত।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...