Monday, April 6, 2026

মমতার হাতেই নিরাপদ বাংলা: শতাব্দী

Date:

Share post:

নাম ঘোষণার পরের দিন থেকে ভোট প্রচারে নেমে পড়েছিলেন খানাকুলের তৃণমূল প্রার্থী নজিবুল করিম। বৃহস্পতিবার করিমকে সঙ্গে নিয়ে ‘রোড শো’ করেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়।
খানাকুলের ঠাকুরানিচক থেকে হুডখোলা জিপে ‘রোড শো’ শুরু হয়। শেষ হয় কিশোরপুর এলাকায়। খানাকুলে শতাব্দীর সামনেই তৃণমূল কর্মী-সমর্থকেরা অতি উৎসাহিত হয়ে ‘রোড শো’-তে ‘খেলা হবে’ ডিজে বাজাতে থাকেন। স্লোগানে গলা মেলান শতাব্দীও।
বীরভূমের সাংসদ শতাব্দী বলেন, ‘‘মানুষের উচ্ছ্ব্বা্স দেখে বোঝাই যাচ্ছে নজিবুল জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম, একটা মুখ একটা আবেগ। মমতার হাতেই নিরাপদ বাংলা । পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতিতে বিশেষ ভাবে সজাগ। তাই তিনি যেখানেই দাঁড়াবেন জিতবেন।’’
এদিন তিনি জনসভাও করেন। খানাকুল এবং পুরশুড়ায় সাংসদ শতাব্দী রায়ের জনসভায় ছিল জনজোয়ার ।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...