Sunday, April 5, 2026

দাবিতে অনড়, কৃষি আইনের প্রতিবাদে আজ ভারত বনধ কৃষকের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের আনা তিনটি কৃষি আইনের(Farm law) প্রতিবাদে লাগাতার আন্দোলন(protest) জারি রেখেছেন দেশের কৃষকরা। সংযুক্ত কৃষক মোর্চার ডাকে শুক্রবার দেশজুড়ে ভারত বনধ(Bharat bandh) পালন করা হচ্ছে। পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম-বৃদ্ধির প্রতিবাদে আজ ‘চাক্কা জ্যাম’-র ডাক দিয়েছে অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

তিনটি কৃষি আইন বাতিল করার দাবিতে ১০০ দিনেরও বেশি সময় ধরে লাগাতার আন্দোলন জারি রেখেছেন দেশের কৃষকরা। দিল্লির সীমান্তে হাজার হাজার কৃষক চালিয়ে যাচ্ছেন অবস্থান-বিক্ষোভ। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরুপ গত বছরের শেষের দিকে ভারত বনধ ও রেল রোকো কর্মসূচি পালন করা হয়েছিল কৃষকদের তরফে। এরপর শুক্রবার ফের ডাকা হল ভারত বনধ। এ কর্মসূচি পালন করতে দেশের সমস্ত সাধারণ মানুষকে এবং কৃষক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে অন্নদাতাদের তরফে। কৃষকদের ডাকা ভারত বনধের জেরে শুক্রবার সকাল থেকেই পাঞ্জাব হরিয়ানাতে শুরু হয়েছে প্রতিবাদ বিক্ষোভ।

আরও পড়ুন:বাঘমুন্ডি-বিষ্ণুপুরে অমিত সভায় ফাঁকা মাঠ! ভোটের আগে কপালে ভাঁজ বিজেপি নেতাদের

সংযুক্ত কৃষক মোর্চার তরফে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পালন করা হবে এই বনধ কর্মসূচি। তবে নির্বাচনের কারণে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরালা, পুদুচেরিতে পালিত হচ্ছে না বনধ। যদিও দেশের বাকি অংশে সকাল থেকেই লক্ষ্য করা গিয়েছে বনধের প্রভাব।

Advt

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...