Wednesday, April 8, 2026

ভোটের আগে চাঞ্চল্য ছড়াল আরামবাগে, ধৃত ২ দুষ্কৃতী

Date:

Share post:

প্রথম দফা ভোটের শুরুতেই উত্তেজনা ছড়াল আরামবাগের বোলুন্ডি এলাকায়। অভিযোগ, এলাকার চার বিজেপি কর্মীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও মারধর চালায় একদল দুষ্কৃতী। এমনকি বাড়ির মহিলা ও শিশুদেরও মারধর করে তারা।  গোটা ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের দুই সদস্য। তাঁদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকায় মোতায়ান করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। নামানো হয়েছে র‍্যাফ।

জানা গেছে, শুক্রবার সকাল থেকেই বোলুন্ডি এলাকার বিজেপি কর্মী বাপন সাঁতরা,বিফল সাঁতরা,ফেলা সাঁতরা ও সুব্রত মালিকের বাড়িতে হামলা চালানো হয়। তাঁদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী।ভাঙচুরের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে  দুষ্কৃতীরা পরিবারের মহিলা ও শিশুদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় এলাকার তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে নিশানা করেছেন বিজেপি কর্মীরা । ঘটনার পরে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় পুলিশের সূত্রে জানা গেছে,  ধৃতদের নাম ইন্দ্রজিৎ সাঁতরা ও কালো সাঁতরা। যদিও তৃণমূলের পক্ষ থেকে গোটা ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলে জানান হয়েছে।

Advt

Related articles

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...