Tuesday, March 31, 2026

করোনার আরও এক টিকা ‘কোভোভ্যাক্স’-এর ট্রায়াল শুরু হল ভারতে

Date:

Share post:

‘কোভিশিল্ড’এর পর এবার ‘কোভোভ্যাক্স’। ভারতে আসতে চলেছে করোনার নতুন টিকা নোভোভ্যাক্স’ সংস্থার ‘কোভোভ্যাক্স’ (Covovax)। ইতিমধ্যেই এর ট্রায়াল শুরু হয়েছে ভারতে। এমনটাই টুইট করে জানিয়েছেন সেরাম ইন্সটিটিউটের সিইও আদার পুনাওয়ালা(Adar Poonawala)।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University) ও অ্যাস্ট্রাজেনেকা (Astrazreneca) সংস্থার সঙ্গে যৌথ প্রচেষ্টায় ভারতে প্রথম করোনার ভ্যাকসিন “কোভিশিল্ড” (Covishield) এনেছিল সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া (Serum Institute of India)। এরপর আমেরিকার ওষুধ প্রস্তুতকারক সংস্থা নোভোভ্যাক্সের সঙ্গে যৌথ প্রচেষ্টায় “কোভোভ্যাক্স” আগামী জুন মাসের মধ্যেই ভারতের আনার ইঙ্গিতও দিয়েছিলেন পুনাওয়ালা।

আরও পড়ুন-ভোট বড় বালাই: ওড়াকান্দিতে ভারতের তরফে প্রাথমিক স্কুল গড়ার প্রতিশ্রুতি মোদীর

টুইটে আদার পুনাওয়ালা লেখেন, “অবশেষে ভারতে কোভোভ্যাক্সের ট্রায়াল শুরু হল। নোভোভ্যাক্স ও সেরাম ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে। এটি আফ্রিকা ও ব্রিটেনের করোনা স্ট্রেনের বিরুদ্ধেও কার্যকরী বলে প্রমাণিত হয়েছে এবং করোনাভাইরাসের বিরুদ্ধে ৮৯ শতাংশ কার্যকরী। আশা করছি, ২০২১ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই এই ভ্যাকসিন বাজারে চলে আসবে।”

Advt

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...