Saturday, March 28, 2026

‘সকলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন’, নির্বাচনের প্রথম দিন টুইট মমতার

Date:

Share post:

শনিবার শুরু হয়ে গিয়েছে প্রথম দফার নির্বাচন(election)। বিশাল এই গণতান্ত্রিক উৎসবে শামিল হতে সাতসকালে বাংলায় টুইট করে রেকর্ডসংখ্যক ভোটদানের আবেদন জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)। তিনি লেখেন, আসুন সবাই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। যদিও নির্বাচন কমিশনের প্রটোকল মেনে আলাদা করে কোন দলের হয়ে ভোট চাননি মোদি বা মমতা।

প্রথম দফা নির্বাচনের দিন সকালে সকলকে গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, ‘বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।’

পাশাপাশি বাংলায় টুইট করে সকলকে ভোটদানের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লেখেন, ‘পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।’

বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে সকলকে ভোটদানের অনুরোধ করে বাংলায় টুইট করেছেন অমিত শাহ। টুইটারে তিনি লেখেন, ‘আমি পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটারদের কাছে অনুরোধ করছি যে বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোটদান করুন।
আপনার একটি ভোট সুভাষ চন্দ্র বসু, গুরুদেব ঠাকুর এবং শ্যামাপ্রসাদ মুখার্জীর মতন মহাপুরুষের চিন্তাধারা অনুযায়ী বাংলা গঠনের স্বপ্নকে বাস্তবায়িত করবে।’

উল্লেখ্য, শনিবার রাজ্যের ৫ জেলার ৩০ আসনে চলছে ভোটগ্রহণ। পুরুলিয়ার ৯, পূর্ব মেদিনীপুরের ৭, পশ্চিম মেদিনীপুরের ৬, বাঁকুড়ার ৪ এবং ঝাড়গ্রামের চার আসনে সকাল থেকেই চলছে ভোটগ্রহণ। সকাল থেকে রাজ্যের বিভিন্ন বুথে ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো। জঙ্গলমহল এলাকায় দু-একটি জায়গায় বিচ্ছিন্নভাবে সংঘর্ষের খবর পাওয়া গেলেও মোটামুটি নির্বিঘ্নেই হচ্ছে প্রথম দফার নির্বাচন। ভোটাররা যাতে নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে মরিয়া কমিশন।

Advt

Related articles

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...

রাজধানীতে উড়ান সংকট: বিমানে যান্ত্রিক ত্রুটিতে জারি জরুরি অবস্থা

জরুরি অবস্থা জারি দিল্লি বিমানবন্দরে। স্থগিত করা হয়েছে সমস্ত বিমান চলাচল। এসেছে দমকল বিভাগও। শনিবার সকালে একটি বিমানে...

ধসপ্রবণ রানিগঞ্জে ৭০০ কোটির ফ্ল্যাট: শিল্পে কেন্দ্র-রাজ্য তুলনার খতিয়ান মমতার

কয়লাখনি এলাকায় খনির দায়িত্ব কেন্দ্রের সরকারের। অথচ সেখানে বসবাসকারী মানুষের দায়িত্ব তারা নেয় না। ফলে রানিগঞ্জ এলাকায় একের...