Wednesday, April 8, 2026

প্রধানমন্ত্রীর ভিসা-পাসপোর্ট বাতিলের দাবি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রধানমন্ত্রীর ভিসা-পাসপোর্ট বাতিলের দাবি জানালেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলায় ভোট চলাকালীন আপনি বাংলাদেশে একটা শ্রেণির মানুষকে মিথ্যে কথা বলার জন্য ভোট চাইতে যান, তাহলে আপনার ভিসা কেন বাতিল হবে না?”

এদিন মোদির বিরুদ্ধে মমতা বলেন, “আপনি ট্রাম্পের জন্য ভোট চাইতে যান। বাংলায় ভোট চলাকালীন আপনি বাংলাদেশে একটা শ্রেণির মানুষকে মিথ্যে কথা বলার জন্য ভোট চাইতে যান, তাহলে আপনার ভিসা কেন বাতিল হবে না? আপনার কেন পাসপোর্ট বাতিল হবে না? আমরা নির্বাচন কমিশনকে নালিশ জানাবো।”

আরও পড়ুন-প্রলয়কে ফোনে ধরালো কে? মমতাশিবিরেই শুরু তদন্ত

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের দিন শনিবার পরপর চারটি সভা করলেন তৃণমূল নেত্রী। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থেকে শুরু করে পিংলা, খড়্গপুর সদর এবং ডুমুরজোলায় সভা করেন তিনি। সবকটি সভা থেকেই একটি বিষয়ে স্পষ্ট বার্তা দেন মমতা। আসন্ন বিধানসভ ভোটে জয়ের ক্ষেত্রে তিনি অনেকটাই নির্ভর করেছেন মহিলা ভোটের উপর।

Advt

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...