Tuesday, March 31, 2026

বুথ জ্যামের প্রতিবাদে তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

বুথ জ্যামের প্রতিবাদে তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মেদিনীপুরের সদর কেন্দ্রে বুথ জ্যাম হওয়ায় প্রতিবাদ করেন তৃণমূলের নেতা কর্মীরা। এরপর ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সমিত দাসের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন তাঁরা। জল এতটাই গড়ায় যে তা বাদানুবাদে আটকে না থেকে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। অন্যদিকে খেজুরির উত্তর বোগায় তৃণমূল কর্মীদের ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভি্যোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
শনিবার থেকেই রাজ্যে শুরু হয়েছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। পাঁচ জেলায় সকাল থেকেই কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সকাল থেকে বেলা ১ টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে গড়ে ৪০.৭৩ শতাংশ।
ভোট শুরুর আগেই চাঞ্চল্য ছড়িয়েছিল কেশিয়াড়ি বিধানসভার বেগমপুর এলাকা। বাড়িতে ঢুকে বিজেপি সমর্থককে পিটিয়ে মারার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও নির্বাচন কমিশন সূত্রের খবর, জেলা প্রশাসন রিপোর্টে জানা গেছে, এই মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই।

Advt

 

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...