Sunday, March 22, 2026

ফের লাগামছাড়া হচ্ছে করোনা সংক্রমণ

Date:

Share post:

ফের লাগামছাড়া হচ্ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২,২৫৮। মৃত্যু হয়েছে ২৯১ জনের। সুস্থ হয়েছেন ৩০,৩৮৬ জন। করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৩১,৫৮১।
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ১,১৯,৭১,৬২৪ জন। মৃত্যু হয়েছে ১,৬১,৫৫২ জনের। সুস্থ হয়েছেন ১,১৩,২৩,৭৬২ জন। অ্যাকটিভ কেস রয়েছে ৪,৮৬,৩১০।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে অষ্টম স্থানে। সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৮৩,৮৩৯। মৃত্যু হয়েছে ১০,৩২২ জনের। সুস্থ হয়েছেন ৫,৬৮,৯০৯ জন। অর্থাৎ, সেখানে এখনও পর্যন্ত করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৪,৬০৮।
এদিকে, করোনার জেরে দেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। সেখানে ইতিমধ্যেই গত রাত থেকে লাগু হয়েছে কোভিড বিধি। জারি হয়েছে নাইট কার্ফু। একাধিক গতিবিধিতে রয়েছে কড়া নিয়ম। নিয়মের অন্যথা হলে মোটা অঙ্কের জরিমানা ঘোষিত হয়েছে।
সেখানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬,৭৩,৪৬১ জন। মৃত্যু হয়েছে ৫৪,০৭৩ জনের। সুস্থ হয়েছেন ২৩,১৪,৫৭৯ জন। অ্যাকটিভ কেস রয়েছে ৩,০৪,৮০৯।

Advt

Related articles

ভারতের ৪ কোটি ১০ লক্ষ শিশু ওভারওয়েট! চাইল্ড ওবেসিটিতে বিশ্বে দ্বিতীয় স্থানে

একদিকে গোটা দেশ ডিজিটাল হওয়ার পথে পা বাড়িয়েছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারত গর্বের সঙ্গে বিশ্বকে জানিয়েছে অনলাইন শিক্ষা,...

৩০০ টাকার প্রলোভনে মোদির সভা থেকে ফিরতে ‘চোর’ সন্দেহে গণধোলাই

পশ্চিমবাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal 2026 election)। ভোটের দামামা বাজতেই দিল্লি থেকে বিজেপির নেতারা পরিযায়ী পাখির মতো...

কমিশনের অতিরিক্ত কাজের চাপ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক বিএলও-র!

নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত এসআইআরের খেসারত দিচ্ছেন বুথ লেভেল অফিসাররা। রাজ্যে আরও এক BLO মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।...

IPL: ভরসা বিদেশিদের ব্যাটিং, ভোগাতে পারে পেস বোলিং, এক নজরে নাইটদের শক্তি-দুর্বলতা

দুয়ারে আইপিএল(IPL)। সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে। বাংলার ক্রীড়া প্রেমীদের নজরে কেকেআর (KKR)। নতুন মরশুমে...