Sunday, June 21, 2026

শিশির-মুকুলের মধ্যেই কেউ অডিও ফাঁস করেছেন! শাহকে পাল্টা জবাব ডেরেকের

Date:

Share post:

নির্বাচন কমিশনের উপর প্রভাব খাটিয়ে পোলিং এজেন্ট(polling agent) নিয়োগের নিয়ম বদল ঘটিয়েছে বিজেপি(BJP)। সম্প্রতি এমনই অভিযোগ তুলে বিজেপি নেতা মুকুল রায়(Mukul Roy) ও শিশির বাজোরিয়ার কথোপকথনের অডিও পাস করেছে তৃণমূল। এরপরই বিজেপির তরফে শাসকদলের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ তোলা হয়। কিভাবে দুজনের কথোপকথন এভাবে প্রকাশ্যে এলো তা নিয়ে প্রশ্ন তোলেন খোদ অমিত শাহ(Amit Shah)। রবিবার সাংবাদিক বৈঠক করে সে প্রশ্নের জবাব দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)। শাহকে রীতিমত ব্যঙ্গ করে তিনি বলেন, হয়তো দুজনের মধ্যে কেউ এই অডিও ফাঁস করে দিয়েছেন।

উল্লেখ্য, শনিবার সকালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা প্রলয় পালের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। এর পাল্টা দিয়ে শনিবার সন্ধ্যায় মুকুল রায় ও শিশির বাজোরিয়ার অডিও প্রকাশ্যে আনা হয় তৃণমূলের তরফে। যেখানে শোনা যায় ওই দুই বিজেপি নেতা বুথের পোলিং এজেন্ট সংক্রান্ত নিয়মে বদল আনার বিষয়ে কথোপকথন করছেন। এরপরই এই নিয়মে বদল আনে কমিশন। অভিযোগ ওঠে বিজেপির চাপেই কোনরকম সর্বদলীয় আলোচনা ছাড়া নিয়ম বদল করেছে কমিশন।

আরও পড়ুন:মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে সপাটে চড় বাবুলের! প্রবল সমালোচনার মুখে টালিগঞ্জের বিজেপি প্রার্থী

যদিও বিজেপির তরফে এদিন অমিত শাহ জানান, আমরা গোটা বিষয়টি লিখিত আকারে কমিশনের কাছে দিয়েছিলাম। এখানে কোনো লুকোচুরি ছিল না। পাশাপাশি প্রশ্ন তোলা হয়, এই অডিও তৃণমূলের হাতে কীভাবে গেল? তবে কি নির্বাচন কমিশন প্রশাসনিক দায়িত্বে থাকলেও গোয়েন্দারা ফোন ট্যাপ করছেন এবং তা তৃণমূলের হাতে তুলে দিচ্ছেন? বিজেপির অভিযোগের পাল্টা দিয়ে রবিবার সাংবাদিক বৈঠক করে ডেরেক ও’ব্রায়েন জানিয়ে দিলেন, হয়তো দুজনের মধ্যে থেকেই কেউ একজন এই অডিও টেপ ফাঁস করে দিয়েছেন।

Advt

Related articles

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...