Tuesday, April 14, 2026

সিরিজ জয় ভারতের, তৃতীয় একদিনের ম‍্যাচে ৭ রানে জয় বিরাট বাহিনীর

Date:

Share post:

সিরিজ জয় ভারতের( india)। রবিবার তৃতীয় একদিনের ম‍্যাচে ইংল‍্যান্ডের ( England )বিরুদ্ধে  ৭ রানে জিতল বিরাট কোহলির( virat kohli) দল। এই জয়ের ফলে সিরিজে ২-১ জিতল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ৪ উইকেট শার্দুল ঠাকুরের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল‍্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে ৩২৯ রান করে বিরাট কোহলির দল। ভারতের ওপেরনার জুটি ভারতের রানের ভিত গড়ে দিয়ে যায়। ৩৭ রান করেন রোহিত শর্মা। ৬৭ রান করেন শিখর ধাওয়ান। তবে এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ বিরাট। মাত্র  ৭ রানে আউট হন তিনি। ৭৮ রান করেন ঋষভ পন্থ। ৬৪ রান করেন হার্দিক পান্ডিয়া। ইংল‍্যান্ডের হয়ে তিন উইকেট নেন মার্ক উড। দুটি উইকেট নেন আদিল রাশিদ। একটি করে উইকেট নেন সাম কুরান, টপলি, বেন স্টোকস, মইন আলি এবং লিভিংস্টোন।

জবাবে ব‍্যাট করতে নেমে ৩২২ রানে গুটিয়ে যায় ইংল‍্যান্ড। ইংরেজদের হয়ে ৯৫ রান করে অপরাজিত থাকে সাম কুরান। ৫০ রান করে মালান। ভারতের হয়ে ৪ উইকেট শার্দুল ঠাকুরের। তিন উইকেট নেন ভুবনেশ্বর কুমার। একটি উইকেট নেন টি নটরাজন।

আরও পড়ুন:সাগরের সভা থেকে তৃণমূলকে তোপ শুভেন্দুর

Advt

Related articles

অবশেষে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশের, প্রথম বিজেপি প্রশাসনিক প্রধান পাচ্ছে বিহার

অবশেষে বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। মঙ্গলবার দুপুরে পাটনার (Patna) লোক ভবনে গিয়ে...

IPL: প্রতিভা চিনতে পারেনি কেকেআর, দারিদ্রকে হারিয়ে নতুন নায়ক শাকিব

আইপিএলের(IPL) মঞ্চকে ব্যবহার করে প্রতি মরশুমেই উঠে আসেন নতুন তারকারা। অনামী ক্রিকেটাররা রাতারাতি তারকা হয়ে উঠেন। চলতি আইপিএলে...

পদত্যাগ করুন: ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মোদিকে তীব্র নিশানা মমতার

এবার এসআইআর (SIR Issue) প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আর্টিস্টস ফোরামে আস্থা নেই, প্রযোজকদের সঙ্গে নিজেই ঝামেলা মেটালেন জিতু

শুটিং করতে গিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন টলিউড অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। হস্তক্ষেপ চেয়েছিলেন আর্টিস্টস...