Wednesday, April 1, 2026

প্রচারের ফাঁকে মুখোমুখি সেলিম-যশ, সেলিব্রিটি প্রার্থীর সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত সিপিএম কর্মীরা!

Date:

Share post:

ভোটের প্রচার করতে গিয়ে মুখোমুখি রাম-বাম প্রার্থী। একজন একজন রাজনীতিতে পোড়খাওয়া ব্যক্তিত্ব।অন্যজন রাজনীতির ময়দানে নবাগত এবং প্রথমবার বিধানসভা ভোটের প্রার্থী। প্রচারে বেরিয়ে মুখোমুখি দুই প্রতিপক্ষ শিবিরের দুই প্রার্থী। কাদা ছোঁড়াছুড়ি, দোষারোপ, রাগ-ক্লেশ সব দূর অস্ত। বরং একে-অপরকে দেখে হাসিমুখে কুশল বিনিময় করলেন।

পদ্ম শিবিরের তারকা প্রার্থী যশ দাশগুপ্ত এবং সংযুক্ত মোর্চার প্রার্থী মহম্মদ সেলিম। শনিবার প্রচারে বেরিয়ে হঠাৎ সাক্ষাৎ দুই বিরোধী শিবিরের পদপ্রার্থীর। আর সেই ভোটপ্রচারের ময়দানেই দেখা গেল বিরল দৃশ্য। বিপক্ষ শিবিরের হলেও একে অপরের প্রতি সৌজন্য দেখাতে ভুললেন না দু’জনের কেউই। নমস্কার করে মহম্মদ সেলিমের দিকে এগিয়ে যান যশ৷ হাসিমুখে প্রতি নমস্কার করেন সিপিএম নেতা সেলিমও৷ অনুজ প্রার্থীকে আশীর্বাদ দিতে কার্পণ্য করেননি সেলিম। দুই প্রার্থীর কুশল বিনিময়ে রাজনীতির উত্তাপ উবে মুহূর্তে তৈরি হয় সৌজন্যের আবহ।

চোখের সামনে দাঁড়িয়ে একজন তারকা। হাতের কাছে এমন তারকা প্রার্থীকে পেয়ে সেলফি না তুলে ছাড়লেন না সেলিমের অনুগামীরা। তাঁরা আসলে সিপিএম প্রার্থীর হয়ে প্রচারে নেমেছেন তা ভূলে গিয়েই দেদার সেলফি তোলায় মাতলেন  সিপিএম সমর্থকেরা।

আরও পড়ুন- মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে সপাটে চড় বাবুলের! প্রবল সমালোচনার মুখে টালিগঞ্জের বিজেপি প্রার্থী

Advt

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...