Monday, June 8, 2026

অসহায় প্রশাসন! বিধিভঙ্গে বাধা দেওয়ায় পুলিশকে জুতোপেটা করল বিজেপি সমর্থকরা

Date:

Share post:

অসহায় প্রশাসন!  ক্ষমতায় থাকলে ঠিক কী কী করা যায়, তা আরও একবার করে দেখাল যোগী রাজ্য। স্নান করতে যাওয়ার জন্য রেলিং টপকে নদীর দিকে যাওয়ার চেষ্টা করছিল। যা বেআইনি। তাই বাধা দিয়েছিল পুলিশ। আর তাতেই পালটা পুলিশের উপর চোটপাট শুরু করে বিজেপি-সঙ্ঘ সমর্থকরা। বাধা দিয়েই পুলিশ বিজেপি কর্মীদের কার্যত ‘ অপমান’ করেছে এমন দাবি তুলে শনিবার দিনভর দফায় দফায় পুলিশকে পেটাল তারা। তাদের সঙ্গে যোগ দেয় বিজেপি কর্মী সমর্থকরাও। পুলিশের উপর তারা এতটাই ক্ষুব্ধ যে চটি খুলেও প্রকাশ্যে রাস্তায় মারতে থাকে পুলিশকে। ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।  উল্টে পুলিশকেই তাঁদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইতে হয়েছে। গোটা ঘটনায় উদাসীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কোথাও কোনও প্রতিক্রিয়া দিলেন না তিনি।

শনিবার মথুরায় এই ঘটনা ঘটার পর দিনভর কোথাও পুলিশের মাথায় হেলমেট দিয়ে, কোথাও চটি দিয়ে পেটান বিজেপি-সঙ্ঘ কর্মীরা। পাশাপাশি পুলিশকে মারধরের মাঝেই ‘জয় শ্রী রাম’ ধ্বনিও তোলেন বিজেপি-সঙ্ঘ কর্মীরা। ভিড়ের মধ্যে অন্য পুলিশ কর্মীরা থাকলেও তাঁদের বেশির ভাগই সহকর্মীকে মার খাওয়ার হাত থেকে বাঁচাতে বিজেপি কর্মীদের বোঝাতে থাকেন। শেষে পুলিশ পেটানো দেখতে জমা হওয়া ভিড় ঠেকাতে রীতিমতো ঘনঘন বাঁশি বাজিয়ে ভিড় নিয়ন্ত্রণ করেন আরেক পুলিশ কর্মী। শেষমেশ বিজেপি সমর্থকদের শান্ত করতে তাদের দাবি মেনে চার পুলিশের বিরুদ্ধে আরএসএস প্রচারককে ‘খুনের চেষ্টা’র অভিযোগ আনা হয়েছে! শনিবার এই ঘটনায় আবারও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্নের মুখে পড়ল যোগী রাজ্য।

Advt

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...