Wednesday, June 24, 2026

হোলির দিন দামোদরে ডুবে চার কিশোরের মৃত্যু, সংকটজনক আরো ৪

Date:

Share post:

হোলির দিন সকালে দামোদরে ডুবে চার কিশোরের মৃত্যু হল। হাসপাতালে ভর্তি আরো ৪ জন। সোমবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে৷ মৃতদের মধ্যে একজনের পরিচয় জানা গেলেও তিন জনের পরিচয় এখনও পাওয়া যায়নি৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হোলির দিন সকালে দুর্গাপুরের করঙ্গপাড়ার বাসিন্দা সাত কিশোর দুর্গাপুর ব্যারেজে দামোদর স্নান করতে নেমেছিল। বাঁকুড়ার বড়জোড়া থেকে এসেছিল তাদেরই বন্ধু আরো ৩ কিশোর। জলে নামতেই ওই তিন জন তলিয়ে যেতে থাকে৷ ৩ বন্ধুকে ডুবে যেতে দেখে এগিয়ে যায় করঙ্গপাড়ার বাসিন্দা অভিরাজ গুপ্ত নামে এক কিশোর৷ কিন্তু ওই তিনজনের সঙ্গে অভিরাজও দামোদরের জলে তলিয়ে যায়। পরে পুলিশ এসে তাদের দেহ উদ্ধার করে।

of

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...