Saturday, April 4, 2026

ফের রাজ্যে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ, আহত একাধিক

Date:

Share post:

গত বৃহস্পতিবারই আইএসএফ (ISF)-তৃণমূল (TMC) সংঘর্ষে উত্তাল হয় বারুইপুর (Baruipur)। সেদিনের পর ফের সোমবারও উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) মিনাখাঁ বিধানসভার হাড়োয়ায় সংঘর্ষ লিপ্ত হল আইএসএফ-তৃণমূল। এমনটাই জানা যাচ্ছে। সবে ২ দিন হয়েছে রাজ্যের (Wes Bengal) প্রথম দফার ভোট শেষ হয়েছে। তার মধ্যেই সোমবার ফের উত্তেজনার খবর মিলল বসিরহাটের মিনাখাঁ (Minakhan) থেকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মোট ১২ জন আহত হয়েছে এই ঘটনায়। তার মধ্যে রয়েছেন মহিলা এবং এক শিশুও। উভয় পক্ষই এই সংঘর্ষের জন্য একে অপরকে দোষারপ করেছে।

সূত্রের খবর, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাতভর হাড়োয়া থানায় অবস্থান বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা। আব্বাস (Abbas Siddiqui) অনুগামীদের অভিযোগ, রবিবার রাতে মথুরাপুর গ্রামে তাদের কর্মীদের উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় তৃণমূলের কর্মীর। পাল্টা তৃণমূল কর্মীরাও আক্রান্ত হন বলে অভিযোগ। উভয়পক্ষের আহতরা হাসপাতালে চিকিত্সাধীন। দু’পক্ষই হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছে। হামলা-যোগ উড়িয়ে তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটলেও ভোটের আগে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে আইএসএফ।

আরও পড়ুন-‘ওই গদ্দার ছাড়া সবার বিরুদ্ধে সিপিএম কেস দিয়েছিল,’ নন্দীগ্রামে ফের তোপ মমতার

আইএসএফ অভিযোগ করেছে, রবিবার রাতে তৃণমূলের একদল কর্মী হঠাৎ তাদের আক্রমণ করে। তবে শাসকদল এই অভিযোগ অস্বীকার করেছে। তারা দাবি করেছে যে, ৪ জন টিএমসি কর্মীকে আইএসএফ-এর কর্মীরা মারধর করেছেন।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...