Saturday, April 4, 2026

চিনের ল্যাব নয়, বাদুড় থেকেই করোনা! WHO রিপোর্ট নিয়ে ফের সন্দেহের মেঘ

Date:

Share post:

গত বছর চিনের উহান থেকে বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস (coronavirus) ছড়িয়ে পড়ার পরে সন্দেহের আঙুল উঠেছিল চিনের দিকে। আমেরিকা সহ বিশ্বের বহু দেশ অভিযোগ করেছিল, চিনের উহান প্রদেশের একটি ল্যাবরেটরি থেকেই কোনওভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। কিন্তু সেই অভিযোগ নাকি সত্যি নয়। এমনই জানাচ্ছে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু-র তদন্তকারী দলের বক্তব্য, এই মারণ ভাইরাস বাদুড়ের (bat) শরীর থেকে প্রাণীদের মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়েছে। সংবাদ সংস্থা ‘দ্য অ্যাসোসিয়েটেড প্রেস’ জানিয়েছে, তাদের হাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) একটি প্রাথমিক রিপোর্ট এসেছে। সম্প্রতি চিনে গিয়ে ভাইরাস নিয়ে গবেষণা চালায় হু-র বিশেষ দল। লক্ষ্যণীয় বিষয় হল, হু-র সঙ্গে সেই গবেষণায় চিনা সরকারও যুক্ত ছিল। গবেষণার রিপোর্ট অবশ্য এখনও প্রকাশিত হয়নি। কিন্তু প্রাথমিক যে রিপোর্ট সংবাদসংস্থা মারফত প্রকাশিত, তাতে বলা হয়েছে চিনের ল্যাবরেটরি থেকে কোনওভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি। তার বদলে সম্ভবত বাদুড়ের শরীর থেকে প্রাণীদের মাধ্যমেই মানুষের শরীরে ছড়িয়েছে অতি সংক্রামক এই ভাইরাস।

আরও পড়ুন:২০০৭-এর নন্দীগ্রাম কাণ্ড নিয়ে শাসকদলকে বিঁধলেন দিলীপ, কী বললেন তিনি?

তবে এই রিপোর্ট ঘিরে ইতিমধ্যেই সংশয় দানা বেঁধেছে। শুরু থেকেই চিন সরকার করোনার উৎস সংক্রান্ত তদন্তে সহযোগিতা করতে অনীহা দেখিয়েছিল। হু-র আবেদনের ভিত্তিতে পরে তদন্ত চললেও তার সঙ্গে যুক্ত থেকেছে চিনা সরকারও। ফলে এই রিপোর্ট আদৌ কতটা প্রভাবমুক্ত, তা নিয়ে সংশয় থাকছেই। এর আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম জানিয়েছিলেন, চিনের পরীক্ষাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার কোনও প্রমাণ নেই। সেই সময় হু-কে পক্ষপাতদুষ্ট বলে তোপ দাগেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থার আর্থিক সাহায্যও বন্ধ করে দেয় আমেরিকা। হু-র এই নতুন রিপোর্ট প্রকাশিত হলে ফের নতুন করে বিতর্ক হতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহলেরই একাংশ।

Advt

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...